27.8 C
Kolkata

শ্রাবণে শিবভক্তদের জন্য আকাশপথে পুষ্পবৃষ্টি, তারকেশ্বরে নতুন উদ্যোগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Must Read

কলকাতা: শ্রাবণ মাসে তারকেশ্বরমুখী (Tarakeswar) শিবভক্তদের জন্য একগুচ্ছ নতুন উদ্যোগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর ঘোষণা, আবহাওয়া অনুকূল থাকলে শ্রাবণের প্রতি সোমবার হেলিকপ্টার থেকে ভক্তদের উদ্দেশে পুষ্পবৃষ্টি করা হবে। পাশাপাশি শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার পথে প্রতি পাঁচ কিলোমিটার অন্তর তৈরি হবে বিশেষ সেবাকেন্দ্র।

সোমবার এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, এতদিন রাজ্যের অন্যান্য জেলায় শ্রাবণ মেলা উপলক্ষে সরকারি সহযোগিতা থাকলেও পশ্চিমবঙ্গে সেই পরিকাঠামোর অভাব ছিল। এবার থেকে সরকার সরাসরি উদ্যোগ নিচ্ছে। প্রথম পর্যায়ে হুগলির তারকেশ্বর ধাম, জলপাইগুড়ির জল্পেশ মন্দির এবং জয়ন্তী এলাকার একটি শিবমন্দিরকে কেন্দ্র করে বিশেষ পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে।

মেট্রোয় স্পিকারে গান শোনেন? এবার থেকে হেডফোন না থাকলেই ২,৫০০ টাকা জরিমানা – KolkataTV

সরকারি পরিকল্পনা অনুযায়ী, গোটা শ্রাবণ মাসজুড়ে পুণ্যার্থীদের জন্য পুলিশি সহায়তা কেন্দ্র, মেডিক্যাল ক্যাম্প, বিশুদ্ধ পানীয় জল, ওআরএস, বিশ্রামের ব্যবস্থা এবং অন্যান্য জরুরি পরিষেবা থাকবে। দীর্ঘ পথ হেঁটে জল নিয়ে আসা ভক্তদের দুর্ভোগ কমাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এছাড়া তারকেশ্বর মন্দিরের সংস্কার ও সৌন্দর্যায়নের কাজও জোরকদমে চলছে। এ জন্য ১৫ কোটি টাকা ব্যয় করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার তারকেশ্বর সফরে যাওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী ১৬ জুলাই কলকাতার ঐতিহ্যবাহী ইসকনের রথযাত্রাতেও তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।

শ্রাবণ মাসকে কেন্দ্র করে ধর্মীয় পর্যটন এবং ভক্তদের সুবিধা নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগ কতটা কার্যকর হয়, সেদিকেই এখন নজর। বিশেষ করে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির ঘোষণা ইতিমধ্যেই ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

Latest News

জরায়ু ক্যানসার রুখতে সোনাগাছিতেও টিকাকরণ, ১৪-১৫ বছরের কিশোরীদের বিনামূল্যে HPV ভ্যাকসিন দেবে রাজ্য

কলকাতা: জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে রাজ্যজুড়ে চলা এইচপিভি (HPV) টিকাকরণ কর্মসূচির আওতায় এবার কলকাতার সোনাগাছির কিশোরীরাও। রাজ্য সরকারের উদ্যোগে ১৪...

More Articles Like This