27.9 C
Kolkata

আরজি কর কাণ্ডে ভিসেরা নমুনা বিকৃতির অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ শিয়ালদহ আদালতের

Must Read

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় (RG Kar Case) নতুন মোড়। মূল মামলার পাশাপাশি ভিসেরা নমুনা ও ফরেন্সিক রিপোর্ট বিকৃতির অভিযোগেরও তদন্ত করবে সিবিআই (CBI)। নির্যাতিতার পরিবারের আবেদনের ভিত্তিতে শনিবার এমনই নির্দেশ দিয়েছে শিয়ালদহের (Sealdah) অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালত। আদালত জানিয়েছে, অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে তদন্তকারী আধিকারিককে রিপোর্ট জমা দিতে হবে।

সম্প্রতি বেলগাছিয়া ফরেন্সিক ল্যাবরেটরির এক প্রাক্তন কর্মী নির্যাতিতার পরিবারের কাছে একটি চিঠি পাঠিয়ে দাবি করেন, মৃত চিকিৎসকের শরীর থেকে সংগ্রহ করা ভিসেরা নমুনা বদলে ফেলা হয়েছিল। তাঁর অভিযোগ, লিভার, কিডনি ও পাকস্থলীর নমুনা রাজ্য ফরেন্সিক পরীক্ষাগারে নষ্ট করে দেওয়া হয় এবং পরে অন্য নমুনা কেন্দ্রীয় ফরেন্সিক পরীক্ষাগারে পাঠানো হয়। চিঠিতে আরও কয়েকজন ফরেন্সিক আধিকারিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়েছে।

ডানকুনিতে লাক্স কোজির ৬০০ কোটির বিনিয়োগ, ৯ হাজার কর্মসংস্থানের আশ্বাস শুভেন্দুর

এই অভিযোগের প্রেক্ষিতে নির্যাতিতার পরিবার আদালতের দ্বারস্থ হয়ে পৃথক সিবিআই তদন্তের আবেদন জানায়। সেই আবেদন মঞ্জুর করে আদালত সংশ্লিষ্ট নথি সিল করা খামে তদন্তকারী আধিকারিকের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি মামলার নথিতেও ওই কাগজপত্র সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট নাইট ডিউটির সময়ে আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার হলে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। তদন্তে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয় এবং পরে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তবে নির্যাতিতার পরিবারের দাবি, ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারেন এবং তদন্ত এখনও অসম্পূর্ণ। সেই প্রেক্ষিতেই ভিসেরা নমুনা বিকৃতির অভিযোগের তদন্তে আদালতের নির্দেশ মামলায় নতুন মাত্রা যোগ করল।

Latest News

১০০ কোটির বেশি লগ্নিতে সিঙ্গল উইন্ডো ছাড়পত্র, জমি নীতিতে বড় বদলের ঘোষণা শুভেন্দুর

কলকাতা: পশ্চিমবঙ্গে শিল্পে নতুন গতি আনতে জমি নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রাজ্য সরকার। ডানকুনিতে (Dankuni) লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের...

More Articles Like This