29.2 C
Kolkata

মেসি নন, বিশ্বকাপ পাওয়ার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে জার্মানির উন্দাভ! অনেক পিছিয়ে রোনাল্ডো

Must Read

ওয়েব ডেস্ক : ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্ব শেষ হতেই প্রকাশিত হয়েছে নতুন পাওয়ার র‍্যাঙ্কিং (Power rankings)। আর সেখানেই বড় চমক। গোলের নিরিখে দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসি (Lionel Messi) দ্বিতীয় স্থানে থাকলেও, তালিকার শীর্ষে উঠে এসেছেন জার্মানির স্ট্রাইকার ডেনিজ উন্দাভ (Deniz Undav)। অন্যদিকে, পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) রয়েছেন অনেকটাই পিছিয়ে। ৭৯তম স্থানে।

ফিফার এই পাওয়ার র‍্যাঙ্কিং (Power rankings) শুধুমাত্র গোলের সংখ্যা নয়, বরং প্রতিটি ম্যাচে একজন ফুটবলারের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে তৈরি করা হয়। আক্রমণ, সৃজনশীলতা এবং রক্ষণ এই তিনটি বিভাগে পারফরম্যান্স বিশ্লেষণ করে ফুটবলারদের স্কোর দেওয়া হয়। গ্রুপ পর্বে তিন ম্যাচে ছয় গোল করে দুরন্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপের ইতিহাসে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৯, যা পুরুষ ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ। তবুও পাওয়ার র‍্যাঙ্কিংয়ে তাঁকে টপকে গিয়েছেন ডেনিজ উন্দাভ।

আরও খবর : ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার, ত্রাণে দিলেন ২ কোটি টাকা

র‍্যাঙ্কিং অনুযায়ী, উন্দাভের (Deniz Undav) আক্রমণাত্মক স্কোর ৮.৩৬, সৃজনশীলতায় ৬.৭৮ এবং রক্ষণে ৪.৭০। অন্যদিকে, মেসির স্কোর যথাক্রমে ৮.৩৪, ৬.৪৩ এবং ৫.১৪। তৃতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে এবং চতুর্থ স্থানে ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র।

বলে রাখা দরকার, বিশ্বকাপে জার্মানির অন্যতম চমকপ্রদ আবিষ্কার উন্দাভ (Deniz Undav) । বদলি হিসেবে নেমেও তিনি ইতিমধ্যেই তিনটি গোল করেছেন। আরও দুটি গোলে সহায়তা করেছেন। তাঁর ধারাবাহিক পারফরম্যান্সই তাঁকে ফিফার পাওয়ার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে দিয়েছে। অন্যদিকে, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য এই তালিকা খুব একটা সুখকর নয়। পর্তুগিজ মহাতারকা রয়েছেন ৭৯ নম্বরে, যা ফুটবলপ্রেমীদের মধ্যেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।

দেখুন অন্য খবর :

Latest News

অসুস্থতার কারণ দেখিয়েও মিলল না স্বস্তি, আসারামের অন্তর্বর্তী জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ওয়েব ডেস্ক: নাবালিকা ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুর (Asharam Bapu) অন্তর্বর্তী জামিনের আবেদন আপাতত খারিজ করল...

More Articles Like This