ওয়েব ডেস্ক : একসময় ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘পটলকুমার গানওয়ালা’(Potol Kumar Gaanwala)-র মাধ্যমে দর্শকদের মন জিতে নিয়েছিল ছোট্ট হিয়া দে (Hiya Dey)। সেই ‘পটল’ এখন কিশোরী। তবে এবার অভিনয়ের জন্য নয়, দুর্ঘটনার জেরে খবরের শিরোনামে উঠে এলেন তিনি।
জানা গিয়েছে, স্কুলের অনূর্ধ্ব-১৯ কবাডি প্রতিযোগিতার প্রস্তুতি চলাকালীন অনুশীলনের সময় গুরুতর চোট পান হিয়া (Hiya Dey)। খেলতে গিয়ে আচমকা ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি। শরীরের পুরো চাপ গিয়ে পড়ে হাতের কব্জিতে। তাতেই ভেঙে যায় কব্জির হাড়।
আরও খবর : ‘দাদাগিরি’র মঞ্চে দেবের নতুন ইনিংস, সৌরভের টিপসেই আত্মবিশ্বাসী সুপারস্টার
আশ্চর্যের বিষয়, চোট পাওয়ার পরেও প্রথমে ব্যথা উপেক্ষা করে অনুশীলন চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন অভিনেত্রী। পরে যন্ত্রণা বাড়তে থাকায় চিকিৎসকের শরণাপন্ন হলে এক্স-রে রিপোর্টে ধরা পড়ে হাতের হাড় ভেঙে গিয়েছে। চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাসপাতালের বেড থেকে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন হিয়া (Hiya Dey)। তবে পরিস্থিতি যতই কঠিন হোক, তাঁর মুখের হাসি কিন্তু ম্লান হয়নি। ভাঙা হাত নিয়েই ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিতে দেখা যায় তাঁকে। মজার ছলে ক্যাপশনে লিখেছেন, ‘এমন কুল রোগী আগে দেখেছেন, যার হাত ভেঙে গিয়েছে?’
দেখুন অন্য খবর :
