36.3 C
Kolkata

উত্তরে লাল সতর্কতা, দক্ষিণের একাধিক জেলায় কমলা সতর্কতা, কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

Must Read

কলকাতা: রাজ্যের আবহাওয়ায় উত্তর ও দক্ষিণবঙ্গের ছবিটা এখনও একেবারেই আলাদা। এক দিকে উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, অন্য দিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বর্ষণের দাপট এখনও তেমন নেই (Weather Update)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ সাধারণ ভাবে মেঘলা থাকবে (Rain Forecast)। শহরের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে এক-দু’টি জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা।

আরও পড়ুন: ইসকনের সব পদ থেকে সরানো হল রাধারমণ দাস-কে, কারণ কী?

অন্য দিকে উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি অব্যাহত। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কারণে লাল সতর্কতা জারি রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। টানা বর্ষণের জেরে পাহাড় ও ডুয়ার্সের একাধিক এলাকায় ভূমিধস, জল জমা এবং নদীর জলস্তর বৃদ্ধি নিয়ে প্রশাসনের উদ্বেগও বেড়েছে।

আবহাওয়া দফতরের পরামর্শ, ভারী বৃষ্টি ও বজ্রপাতের সময় অপ্রয়োজনে বাইরে না বেরোনোই নিরাপদ। বিশেষ করে উত্তরবঙ্গের বাসিন্দাদের সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।

Latest News

‘ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ’ তৈরি করছে ভারতীয় সেনা

ওয়েব ডেস্ক : চীন অন্যান্য শত্রুদের সীমান্তে নজর আরও কড়া করছে ভারত। যুদ্ধক্ষেত্রে দ্রুত জবাব দিতে এবার সেনাবাহিনীতে (Indian...

More Articles Like This