35.6 C
Kolkata

কলকাতাও কি হবে হকারমুক্ত? ফুটপাত দখল নিয়ে কড়া বার্তা দিলীপ ঘোষের

Must Read

কলকাতা: রেলের স্টেশন চত্বরে অবৈধ দখল উচ্ছেদের অভিযান ইতিমধ্যেই শুরু হয়েছে (Hawkar Eviction)। সেই আবহেই কলকাতার ফুটপাত ও রাস্তা হকারমুক্ত করা নিয়েও জল্পনা বাড়ল। রবিবার নিউটাউনের (Newtown) ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ফুটপাত, রাস্তা কিংবা প্ল্যাটফর্ম ব্যবসার জন্য নয়। সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এই জায়গাগুলি দখলমুক্ত হওয়া প্রয়োজন বলে মত তাঁর।

দিলীপ ঘোষের বক্তব্য, যাঁরা ফুটপাত দখল করে ব্যবসা করছেন এবং যাঁরা সেই দখলকে প্রশ্রয় দিয়েছেন, সকলেরই বিষয়টি উপলব্ধি করা উচিত। তাঁর দাবি, করদাতাদের চলাফেরার অধিকার সুরক্ষিত রাখা সরকারের দায়িত্ব। একই সঙ্গে তিনি বলেন, বৈধ ব্যবসায়ীদের দোকানের সামনে অবৈধভাবে দোকান বসে গেলে তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন: দুপুরের পরেই বদলে যাবে আবহাওয়া, কলকাতাসহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

মন্ত্রী আরও দাবি করেন, কলকাতার বহু এলাকায় ফুটপাত কার্যত হকারদের দখলে থাকায় পথচারীদের রাস্তায় নেমে চলাচল করতে হয়। এর ফলে যেমন যানজট বাড়ে, তেমনই দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়। তাই পরিস্থিতি বদলাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার বলেও মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, স্বেচ্ছায় সরে গেলে সকলের পক্ষেই তা ভাল হবে।

উল্লেখ্য, সম্প্রতি হাওড়া, শিয়ালদহ, দমদম-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন চত্বরে রেলের উচ্ছেদ অভিযান নজর কেড়েছে। তবে কলকাতার সর্বত্র হকার উচ্ছেদে সরকার কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করেছে কি না, সে বিষয়ে এখনও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। দিলীপ ঘোষের মন্তব্য ঘিরেই আপাতত নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক ও নাগরিক মহলে আলোচনা।

Latest News

হুমায়ুনের হুঁশিয়ারির কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

ওয়েব ডেস্ক : বিতর্কিত মন্তব্য ঘিরে এবার সরগরম বিধানসভা। নওদার আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir) ‘স্যাটাভাঙা...

More Articles Like This