37.1 C
Kolkata

বিল্ডিং প্ল্যানে ফিরহাদের সই দেখিয়ে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি শুভেন্দুর

Must Read

কলকাতা: তারাতলায় (Taratala) নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা বাড়তেই প্রশাসনিক দায়িত্ব এবং বিল্ডিং প্ল্যান অনুমোদন প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বৃহস্পতিবার বিধানসভায় এই প্রসঙ্গ তুলে কড়া অবস্থান নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, সংশ্লিষ্ট নির্মাণের অনুমোদিত প্ল্যানে তৎকালীন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম-সহ (Firhad Hakim) একাধিক ইঞ্জিনিয়ারের সই রয়েছে। ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দুর অভিযোগ, দীর্ঘদিন ধরে কলকাতা পুরসভায় বিল্ডিং প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। তারাতলার ঘটনাও সেই বৃহত্তর সমস্যারই ফল বলে দাবি তাঁর। তিনি বলেন, দুর্ঘটনা থেকে শিক্ষা নেওয়ার বদলে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেওয়া হয়েছে। ফলে নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন: তারাতলা কাণ্ডে অ্যাকশন মোডে পুলিশ! গভীর রাতে গ্রেফতার গুদামের মালিক

তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ধসে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। আহত অবস্থায় একাধিক ব্যক্তির চিকিৎসা চলছে। ঘটনায় ইতিমধ্যেই কয়েক জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা গিয়েছে। তদন্তে নির্মাণ সংক্রান্ত নথি, অনুমোদন প্রক্রিয়া এবং নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উদ্ধারকাজে সেনাবাহিনী, এনডিআরএফ, দমকল, কলকাতা পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা অংশ নেন। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধার করতে বিশেষ যন্ত্রপাতিও ব্যবহার করা হয়েছে। উদ্ধারকারী বাহিনীগুলির ভূমিকার প্রশংসা করেছেন শুভেন্দু।

এ দিকে, এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। একদিকে দায় নির্ধারণ ও শাস্তির দাবি উঠছে, অন্যদিকে তদন্ত শেষ হওয়ার আগে রাজনৈতিক মন্তব্য নিয়ে প্রশ্ন তুলছে শাসক শিবির। তারাতলা বিপর্যয়ের প্রকৃত কারণ এবং দায় কার, তা স্পষ্ট হবে তদন্তের অগ্রগতিতেই।

Latest News

দুপুরেই কালো মেঘে ঢাকল কলকাতার আকাশ, সঙ্গে ঘনঘন বজ্রাপাত-বৃষ্টি

কলকাতা: দুপুরেই কালো মেঘে ঢাকল কলকাতার আকাশ। সেই সঙ্গে পিলে চমকানো বজ্রাপাত (Unusual Lightning Kolkata)। তারপরই শুরু হয় বৃষ্টি...

More Articles Like This