41.3 C
Kolkata

লখনউয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল নামখানার যুবকের, শোকে স্তব্ধ পরিবার

Must Read

ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশের (Uttarpradesh) লখনউয়ে (Lucknow) ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) নামখানার (Namkhana)বাসিন্দা সৌমাল্য বেরা (২৫)। তাঁর অকালমৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে দ্বারিকনগর এলাকায়। পরিবারের একমাত্র ভরসা হারিয়ে ভেঙে পড়েছেন পরিজনরা।

সোমবার লখনউয়ের (Lucknow) আলিয়াগঞ্জ এলাকার ঊষা মেহতা মার্গে অবস্থিত একটি তিনতলা ভবনে আগুন লাগে। ওই ভবনে একটি অ্যানিমেশন ও প্রশিক্ষণ কেন্দ্র-সহ একাধিক বাণিজ্যিক সংস্থা পরিচালিত হত। ভয়াবহ আগুনে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। মৃতদের মধ্যে রয়েছেন সৌমাল্যও। পরিবারের সদস্যদের কথায়, ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন সৌমাল্য। ২০১৯ সালে নামখানা ইউনিয়ন হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করার পর অ্যানিমেশন ও কার্টুন ডিজাইনের কাজ শেখার উদ্দেশ্যে লখনউয়ে যান। গত চার বছর ধরে সেখানেই কর্মরত ছিলেন। বিধানসভা নির্বাচনের সময় শেষবার বাড়ি এসেছিলেন। প্রায় এক মাস আগে আবার কর্মস্থলে ফিরে যান।

আরও খবর : বাঘের থাবায় আহত উদ্ধব! মহারাষ্ট্রে সফল ‘অপারেশন টাইগার’! ভেঙে চুরমার উদ্ধবের শিবসেনা?

অগ্নিকাণ্ডের খবর টেলিভিশনে দেখেই পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু কোনওভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে লখনউ (Lucknow) পুলিশের পক্ষ থেকে ফোনে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, যে ভবনে আগুন লাগে সেটি মূলত আবাসিক ব্যবহারের জন্য অনুমোদিত ছিল। অভিযোগ, দীর্ঘদিন ধরে সেখানে বেআইনিভাবে বাণিজ্যিক কার্যকলাপ চলছিল। ভবনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং জরুরি নির্গমন পথ না থাকায় হতাহতের সংখ্যা বেড়ে যায় বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তদন্তের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার সৌমাল্যের মরদেহ নামখানার বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শেষবারের মতো প্রিয়জনকে দেখতে ভিড় জমান প্রতিবেশী ও এলাকার বাসিন্দারা। এক মেধাবী যুবকের অকালপ্রয়াণে গোটা এলাকায় শোকের আবহ নেমে এসেছে।

দেখুন অন্য খবর :

Latest News

জুনের গরমে হুডিই ফাঁস করল খুনের রহস্য!

ওয়েব ডেস্ক : প্রথমে ঘটনাটি দুর্ঘটনা বলেই মনে হয়েছিল। প্রি-ওয়েডিং ফটোশুটে গিয়ে পাহাড় থেকে পড়ে মৃত্যু হয়েছে হবু বর...

More Articles Like This