রাতভর তল্লাশিতে কাঁচরাপাড়ার স্কুল থেকে উদ্ধার টাকার পাহাড়

Must Read

ওয়েব ডেস্ক: কাঁচরাপাড়া হার্নেট স্কুল (Kanchrapara Harnett English Medium School) থেকে উদ্ধার টাকার (Cash Found School Kanchrapara) পাহাড়। এখনও পর্যন্ত ২৬ লক্ষ টাকা উদ্ধার, বীজপুর থানার পুলিশ ঘটনাস্থলে টাকা গোনার মেশিন নিয়ে টাকা গোনার কাজ করছে। এই টাকা বিজপুরে প্রাক্তন বিধায়ক সুব্রত অধিকারী এবং কাঁচরাপাড়া পৌরসভার বিদায়ী পুরপ্রধান কমল অধিকারীর কালো টাকা বলে অভিযোগ বলে বর্তমান বিধায়ক সুদীপ্ত দাসের।পুলিশ জানিয়েছে, মোট চার জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তাঁরা হলেন, কমল অধিকারী, গৌতম ঘোষদস্তিদার, অভীক কুমার নাগ এবং সায়ন নাগ।

রাতভর তল্লাশি অভিযান শেষে কাঁচরাপাড়ার (Kanchrapara Private School) বেসরকারি স্কুলের তালাবন্ধ ঘর থেকে মিলল প্রায় ১ কোটি ৭৭ লক্ষ টাকা। এই ঘটনায় ইতিমধ্যেই স্কুলের হিসাবরক্ষক অভীক নাগকে আটক করেছে পুলিশ। তিনটি মেশিন আনা হয় টাকা গোনার জন্য। রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত গণনা কার্যসম্পন্ন করার পর পুলিশ টাকা বাজেয়েপ্ত করেছে পুলিশ। এই বিপুল পরিমাণ টাকার উৎস কোথায় তার সদুত্তর দিতে না পারায় এই স্কুলের ক্যাশিয়ার অভিজিৎ নাথ, অভিক নাথ ও অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট সায়ন ঘোষ কে আটক করেছে বীজপুর থানার পুলিশ।পুলিশ জানিয়েছে, মোট চার জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তাঁরা হলেন, কমল অধিকারী, গৌতম ঘোষদস্তিদার, অভীক কুমার নাগ এবং সায়ন নাগ। কমল বীজপুরের প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারীর ভাই এবং কাঁচড়াপাড়া পুরসভার চেয়ারম্যান। তাঁদের বিরুদ্ধে অর্থ তছরুপ, প্রতারণা অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার টাকা পুরুষের অ্যাকাউন্টে! ৩ হাজার টাকা ফেরাতে প্রশাসনের দ্বারস্থ পুরুলিয়ার বাসিন্দা

টাকা উদ্ধারের ঘটনা প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের ঘর থেকে যেমন টাকা পাওয়া গিয়েছিল, সে রকম টাকা। এমন ক্যাশ টাকা স্কুলের মধ্যে আছে মানে… স্কুলে তো বেনিয়মের পর বেনিয়মের অভিযোগ। তার পরে আজকে এই ঘটনা ধরা পড়েছে।”বিধায়ক আরও বলেন, “এই টাকা স্কুলের টাকাও নয়। এটা কমল অধিকারী, সুবোধ অধিকারী, পার্থ ভৌমিকের ব্ল্যাক মানি। উল্লেখ্য, কিছু দিন আগে কলকাতায় সুরেন্দ্রনাথ কলেজে ছাত্র সংসদের কার্যালয়ের আলমারি থেকে সুটকেস ভর্তি উই-ধরা টাকা উদ্ধার হয়েছিল। মিলেছিল অস্ত্র এবং গর্ভনিরোধকের প্যাকেটও। এ বার কাঁচরাপাড়ার স্কুলেও মিলল নগদ টাকা এবং কন্ডোমের প্যাকেট।

Latest News

এআই উন্নয়নে গতি কমানোর ডাক, একসঙ্গে সুর চড়ালেন মাস্ক-অল্টম্যান

ওয়েব ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দ্রুত বিকাশ নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন প্রযুক্তি দুনিয়ার একাধিক শীর্ষ ব্যক্তিত্ব। অ্যানথ্রপিকের...

More Articles Like This