নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে সমন ইডির! কবে দিতে হবে হাজিরা? দেখুন বিগ আপডেট

Must Read

কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Recruitment Scam) ফের চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভার স্বাক্ষর বিতর্কে ইতিমধ্যেই তাঁর নাম জড়িয়েছে। সেই মামলায় আগামী সোমবার হাজিরার নির্দেশ দিয়েছে সিআইডি। এর মাঝেই এবার তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ‘দুয়ারে’ পৌঁছে গেল ইডি (ED)।

বুধবার বিকেলে আচমকাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে যান ইডির দুই আধিকারিক। সূত্রের খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ সংক্রান্ত সমন পৌঁছে দিতেই সেখানে যান তদন্তকারীরা। প্রথমে তাঁরা ‘শান্তিনিকেতন’-এ যান। সেখানে অভিষেক নেই জানতে পেরে পরে কালীঘাটের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা।

আরও পড়ুন: মেয়রের পদ ছাড়ার ইচ্ছেপ্রকাশ ফিরহাদের, মমতার অনুমতি নিয়েই দেবেন ইস্তফা?

তবে সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন না ডায়মন্ড হারবারের সাংসদ। জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ডাকা বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন তিনি। ফলে দীর্ঘক্ষণ তাঁর বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। পরে এক আধিকারিক ইডির পাঠানো সমন গ্রহণ করেন বলে খবর। সূত্রের দাবি, আগামী সপ্তাহেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে বলা হয়েছে। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

দেখুন আরও খবর:

Latest News

‘আপনার কবর আপনিই খুঁড়েছেন’! টুলু মণ্ডলের রক্ষাকবচের আবেদন খারিজ হাইকোর্টে, তদন্তে হস্তক্ষেপ নয়

কলকাতা: আরও বিপাকে বীরভূমের (Birbhum) পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল (Tulu Mondal)। গ্রেফতারি এড়াতে কলকাতা হাই কোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন...

More Articles Like This