37.2 C
Kolkata

বিধাননগর পুলিশের হাতে আটক তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, কী অভিযোগ?

Must Read

ওয়েব ডেস্ক : বাড়ি দখলের অভিযোগে আটক তৃণমূল (TMC) নেতা জয়প্রকাশ মজুমদার (Jayaprakash Majumdar)। বুধবার দুপুরে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ-বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত তাঁকে আটক করে বিধাননগর উত্তর থানা-র পুলিশ (Police)। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।

অভিযোগ, ২০১৪ সালে সল্টলেকের (Saltlake) একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে বসবাস শুরু করেন জয়প্রকাশ মজুমদার। বাড়ির মালিকপক্ষের দাবি, এত বছর কেটে গেলেও তিনি বাড়ি ছাড়েননি। একাধিকবার বাড়ি ফেরত চাওয়া হলেও নানা অজুহাতে তা এড়িয়ে গিয়েছেন। এমনকি ভাড়া চাওয়া বা বাড়ি খালি করার কথা বললেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে হুমকি দেওয়া হত বলেও অভিযোগ।

আরও খবর : কবে পশ্চিমবঙ্গ দিবস পালন করবে রাজ্য? বিরাট ঘোষণা নবান্নের

বুধবার বাড়ির দখল পুনরুদ্ধারকে কেন্দ্র করে পরিস্থিতি নতুন মোড় নেয়। বাড়ির মালিকপক্ষ ও স্থানীয়দের সঙ্গে বচসার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদার (Jayaprakash Majumdar)। তাঁকে দেখতে পেয়ে ক্ষুব্ধ স্থানীয়রা ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন। মুহূর্তের মধ্যেই এলাকা জুড়ে ওঠে ‘চোর চোর’ স্লোগান। বিক্ষোভকারীদের একাংশ তাঁর গাড়ির চাবিও কেড়ে নেয় বলে অভিযোগ। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে গাড়ির মধ্যেই অসহায়ভাবে বসে থাকতে দেখা যায় তৃণমূল নেতাকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি মৌখিকভাবে বাড়ি ছেড়ে দেওয়ার আশ্বাস দিলেও বিক্ষোভকারীরা তা মানতে অস্বীকার করেন। ফলে উত্তেজনা আরও বাড়তে থাকে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি সামাল দিতে জয়প্রকাশ মজুমদারকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। জানা গিয়েছে, বাড়িটির মূল মালিকের মৃত্যু হয়েছে। বর্তমানে তাঁর স্ত্রী সম্পত্তির দায়িত্বে রয়েছেন। কয়েকদিন আগেই স্থানীয়দের সহযোগিতায় নিজের বাড়ির দখল ফিরে পেতে উদ্যোগী হন তিনি। সেই সময় দুই পক্ষের মধ্যে তীব্র বচসা বাধে। অভিযোগ, ওই ঘটনায় বাড়ির মালিক জয়প্রকাশ মজুমদারের স্ত্রীকে চড় মারেন। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হযলে ব্যাপক চর্চা শুরু হয়। এসবের মাঝে বুধাবার জয় প্রকাশ মজুমদারকে (Jayaprakash Majumdar) আটক করল পুলিশ।

দেখুন অন্য খবর :

Latest News

মেয়রের পদ ছাড়ার ইচ্ছেপ্রকাশ ফিরহাদের, মমতার অনুমতি নিয়েই দেবেন ইস্তফা?

কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মেয়রের (Mayor) পদ থেকে ইস্তফা (Resign) দেওয়ার ইচ্ছেপ্রকাশ করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।...

More Articles Like This