32 C
Kolkata

অন্নপূর্ণা যোজনা নিয়ে মিথ্যাচার করা হচ্ছিল, বিস্ফোরক মুখ্যমন্ত্রী কী বললেন?

Must Read

কলকাতা: অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)-র ফর্ম পূরণ এবার থেকে অনলাইনে করা যাবে বলে জানাল রাজ্য প্রশাসন। বুধবার রাতেই ফর্মটি পোর্টালে আপলোড করা হয়েছে। মোট ১২ পাতার এই ফর্ম ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। রাজ্য সরকারের দাবি, উপভোক্তাদের বিস্তারিত তথ্য যাচাই করতেই এত দীর্ঘ ফর্ম রাখা হয়েছে। নাম, ঠিকানা, পারিবারিক তথ্য থেকে শুরু করে বিভিন্ন নথি যাচাইয়ের জন্য একাধিক ধাপ রাখা হয়েছে অনলাইন প্রক্রিয়ায়।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)  বলেন, “আগে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম অফলাইনে পূরণ করা হত। এখন থেকে অনলাইনে ফর্ম ফিল আপ হবে। উপভোক্তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করতেই এই ব্যবস্থা।”

আরও পড়ুন: সই-কাণ্ডে নতুন মোড়, অভিযোগ করেছিলেন তৃণমূলের দুই বিধায়কই! জানালেন মুখ্যমন্ত্রী

তিনি আরও দাবি করেন, ভুয়ো উপভোক্তা চিহ্নিত করতেই এই পদক্ষেপ। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ইতিমধ্যেই একাধিক ভুয়ো অ্যাকাউন্ট ধরা পড়েছে, যেখানে প্রকৃত যোগ্য না হয়েও ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে।

শুভেন্দুর অভিযোগ, বিভিন্ন জায়গায় ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে বিপুল অর্থ তছরূপ হয়েছে। তাঁর দাবি, একাধিক নামের বিরুদ্ধে তদন্ত চলছে এবং প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে বিরোধীদের দাবি, এত দীর্ঘ ফর্ম সাধারণ মানুষের জন্য জটিলতা তৈরি করবে। অনলাইন ব্যবস্থার নামে প্রশাসনিক চাপ বাড়ানো হচ্ছে বলেও অভিযোগ উঠছে। রাজনৈতিক মহলের মতে, অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে শুরু হওয়া এই বিতর্ক আগামী দিনে আরও তীব্র হতে পারে।

Latest News

‘আপনারা যদি এই খেলা খেলেন, আমি বড় খেলোয়াড়’, বললেন মমতা

ওয়েব ডেস্ক : বৈঠকে অনুপস্থিত ছিলেন অনেকে। অনেকে আবার দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। আবার দলবিরোধী কাজ করার জন্য বরখাস্ত...

More Articles Like This