32 C
Kolkata

আক্রান্ত কল্যাণকে দেখতে গেলেন মমতা, কী কথা হল?

Must Read

ওয়েব ডেস্ক : আহত তৃণমূল (TMC) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বাড়িতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের উপর হামলার ঘটনার পর তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে যান তৃণমূল নেত্রী। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি।

এমনকি ফেসবুকে মমতা (Mamata Banerjee) লিখেছেন, “বাংলায় বিরোধী কণ্ঠরোধ ও বিজেপির হিংস্র রাজনীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। বাংলায় রাজনৈতিক দেউলিয়াপনা ও হিংসার এক চরম রূপ দেখছে দেশবাসী। গতকাল লোকসভার সংসদীয় দলনেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর কাপুরুষোচিত হামলার পর, আজ লোকসভার আমাদের চিফ হুইপ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা চালানো হয়েছে। একের পর এক বিরোধী জনপ্রতিনিধিদের টার্গেট করে এই ধরনের আক্রমণ অত্যন্ত দুর্ভাগ্যজনক, অমানবিক এবং গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। আজ আক্রান্ত সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলাম এবং তাঁর পাশে থাকার বার্তা দিলাম। বিজেপির এই ধারাবাহিক হিংসাত্মক আচরণের বিরুদ্ধে আমি তীব্র ধিক্কার ও প্রতিবাদ জানাচ্ছি।”

সঙ্গে লিখেছিলেন, “জনপ্রতিনিধিদের নিরাপত্তা কোথায়? দেশের সংসদের উচ্চপদস্থ প্রতিনিধি ও প্রবীণ আইনপ্রণেতারাও যদি সুরক্ষিত না থাকেন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? বাংলায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারা স্বতঃস্ফূর্ত জনরোষের ভুয়ো অজুহাত দিয়ে নিজেদের দলীয় দুষ্কৃতীদের রাস্তায় নামিয়ে দিচ্ছে। দিল্লির প্রশ্রয়েই কি এই তাণ্ডব? “নতুন ভারতের” দোহাই দিয়ে বিরোধীদের ওপর এই ধরনের শারীরিক আক্রমণ কি দিল্লির শাসকদলের শীর্ষ নেতৃত্বের প্রচ্ছন্ন মদতেই ঘটছে?”

আরও খবর : কালীঘাটে হল না মমতার জরুরি বৈঠক! তৃণমূল বিধায়করা কোথায়?

এছাড়া লিখেছেন, “বাংলা চিরকালই সংস্কৃতি, সৌজন্য ও সুস্থ রাজনীতির পীঠস্থান। এখানে গুন্ডামি এবং হিংসার কোনো স্থান নেই। আমি এই কাপুরুষোচিত আক্রমণের বিরুদ্ধে রাজপথে এবং আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত লড়ে যাব। তীব্র ধিক্কার জানাই এই অমানবিক ও ফ্যাসিবাদী মানসিকতাকে!”

মূলত, রবিবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার প্রতিবাদে তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে চণ্ডীতলা থানায় ডেপুটেশন দিতে যান কল্যাণ। থানার সামনে অবস্থান-বিক্ষোভও চলছিল। সেই সময়ই একদল বিক্ষোভকারী কালো পতাকা দেখাতে শুরু করে বলে অভিযোগ। পাশাপাশি ‘চোর-চোর’ স্লোগানও ওঠে। তৃণমূল সাংসদের দাবি, বিক্ষোভের মাঝেই দূর থেকে তাঁর দিকে ঢিল ছোড়া হয়। একটি ঢিল মাথায় এসে লাগে। আঘাতের জেরে তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান। এর পরেই তাঁকে দেখতে কল্যাণের বাড়িতে যান মমতা।

দেখুন অন্য খবর :

Latest News

আইপিএলের একাধিক নিয়মে বিরক্ত শচীন! ক্রিকেটে ভারসাম্য ফেরাতে দিলেন ৩ সমাধান

ওয়েব ডেস্ক: আইপিএলে (IPL 2026) ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম (Impact Player Rule) নিয়ে বিতর্ক নতুন নয়। এর আগে রোহিত শর্মা,...

More Articles Like This