24 C
Kolkata

হাকিমপুর সীমান্তে আজও ভিড় বাংলাদেশিদের, ১০০ জনকে BGB’র হাতে তুলে দিল BSF

Must Read

উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বসিরহাট (Basirhat) মহকুমার স্বরূপনগর (Swarupnagr) থানার হাকিমপুর (Hakimpur) চেকপোস্টে আজও অব্যাহত বাংলাদেশিদের ভিড় (Bangladeshi Infiltator)। সকাল থেকেই ভারত-বাংলাদেশ সীমান্তে জমায়েত হয়েছেন বহু মহিলা, পুরুষ ও শিশু। সকলেরই একটাই লক্ষ্য, দেশে ফেরা।

বিএসএফ (BSF) সূত্রে খবর, গতকাল পর্যন্ত বিভিন্ন হোল্ডিং সেন্টারে রাখা প্রায় আড়াইশো বাংলাদেশির মধ্যে ১০০ জনকে প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে তুলে দেওয়া হয়েছে। তবে এখনও শতাধিক বাংলাদেশি সীমান্তে অপেক্ষা করছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: রাজ্যের হোল্ডিং সেন্টারে ৩৮৬ জন অনুপ্রবেশকারী, সবচেয়ে বেশি বসিরহাটে!

স্থানীয় সূত্রের দাবি, রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে দালালদের সাহায্যে ভারতে ঢুকেছিলেন অনেকে। কেউ পরিচারিকার কাজ করতেন, কেউ শ্রমিক হিসেবে বিভিন্ন জায়গায় কাজ পেয়েছিলেন। আবার অনেকে দীর্ঘদিন অবৈধভাবে এ দেশে বসবাসও করেছেন। তাঁদের মধ্যে কয়েক জন স্বীকার করেছেন, সরকারি নানা সুযোগ-সুবিধাও পেয়েছেন তাঁরা।

সম্প্রতি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার বার্তা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে সীমান্ত এলাকায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কড়া মন্তব্যের পর থেকেই দেশে ফেরার প্রবণতা বেড়েছে বলে মনে করা হচ্ছে।

হাকিমপুর সীমান্তে বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বিএসএফ। চলছে লাগাতার নজরদারি ও নথিপত্র যাচাইয়ের কাজ। সীমান্তে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।

Latest News

মন্দির নাকি পার্টি অফিস নির্মাণ? বচসা থেকে দ্বন্দ্ব, হুলুস্থুল কাণ্ড গঙ্গারামপুরে

দক্ষিণ দিনাজপুর: মন্দির নির্মাণ (Temple Building) না বিজেপির পার্টি অফিস (BJP Party Office) গড়ে তোলা হবে, তা নিয়ে বিজেপির...

More Articles Like This