27 C
Kolkata

একের পর এক অভিযোগে গ্রেফতার জাহাঙ্গির ঘনিষ্ঠ ইসরাফিল

Must Read

ফলতা: এবার গ্রেফতার জাহাঙ্গির খান (Jahangir Khan) ঘনিষ্ঠ তৃণমূল নেতা ইসরাফিল চকদার। ফলতার (Falta) বঙ্গনগর- ২ পঞ্চায়েতের তৃণমূল প্রধান ইসরাফিল চকদার। ধৃতের বিরুদ্ধেমারধর, হুমকি, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হবে। জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা ফলতার বঙ্গনগর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান ইসরাফিল চকদার গ্রেফতার হওয়ায় বঙ্গনগর ২ অঞ্চলের হাসিমনগরের মহিলারা আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠলেন।

উল্লেখ্য এই হাসিমনগরের মহিলারাই প্রথম জাহাঙ্গীর খান এবং জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছিলেন। অভিযোগ ছিল, ধৃত ইসরাফিলের নেতৃত্বেই তৃণমূল মদতপুষ্ঠ দুষ্কৃতীরা তাঁদের ভোটদানে বাধা দিয়েছে। বেরতে দেওয়া হয়নি বাড়ি থেকেও। পড়েছে ছাপ্পা ভোট। এছাড়াও ইসরাফিলের বিরুদ্ধে মারধর ও মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ তোলেন মহিলারা। ফলতায় পুনর্নির্বাচনের দাবি ওঠে হাসিমনগরের সেই আন্দোলন থেকেই। তারপর নির্বাচন কমিশন আরও বেশ কিছু অভিযোগের ভিত্তিতে ফলতার ভোট পুরোপুরি বাতিল করে দেয়। গত ২৯ তারিখ জাহাঙ্গীর খানের বিরুদ্ধে হাসিমনগর এলাকায় আন্দোলনে নেমেছিলেন এই মহিলারা। আজ জাহাঙ্গীর ঘনিষ্ঠ তৃণমূল নেতা ইসরাফিল চকদারের গ্রেফতারের খবর পাওয়ার পর হাসিমনগরের মহিলারা গেরুয়া আবির মেখে, জয় শ্রীরাম স্লোগানের মধ্য দিয়ে আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা হলেন।

আরও পড়ুন: বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে রণক্ষেত্রের বারাসত

Latest News

দাম্পত্য ইতি টেনে বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন স্বরূপ-জুঁই

কলকাতা: প্রভাবশালী সূত্রে তোলপাড় টলিপাড়া। আর ঠিক এই সময়ই বিশ্বাস পরিবারের ব্যক্তিগত সিদ্ধান্তের কথা সামনে প্রকাশ্যে এল। দীর্ঘ দিনের...

More Articles Like This