36.4 C
Kolkata

ফের অস্বস্তি বাড়ল অভিষেকের, থানায় দায়ের হল নতুন অভিযোগ!

Must Read

ওয়েব ডেস্ক : ফের অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ভবানীপুর থানায় (Bhawanipur Police Station) দায়ের হল অভিযোগ। অভিযোগকারী অর্ণবকান্তি দাবি করেছেন, সম্প্রীতি নষ্ট হতে পারে এমন মন্তব্য করেছেন অভিষেক। এ নিয়ো সোশ্যাল মিডিয়ার একটি কপি তুলে দেওয়া হয়েছে পুলিশের (Police) হাতে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

গত ২ মে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন অভিষেক। আর তা ঘিরেই বিতর্ক শুরু হয়েছে। অভিযোগকারী দাবি করেছেন, অভিষেকের (Abhishek Banerjee) পোস্টে এমন কিছু বিষয় লেখা রয়েছে যার ফলে সম্প্রীতি ও জাতীয় সংহতি বিঘ্নিত হতে পারে। তিনি আরও বলেছেন, তৃণমূল নেতা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন।

আরও খবর : চরমে কাকলি বনাম কল্যাণ সংঘাত, স্পিকারের কাছে বিস্ফোরক অভিযোগ বারাসতের সাংসদের

এদিকে বলে রাখা দরকার, ভোটের প্রচারের সময় উসকানিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছিল অভিষেকের (Abhishek Banerjee) বিরুদ্ধে। এই অভিযোগে সাইবার ক্রাইম থানায় দায়ের হয়েছে ৫টি মামলা। গত ২৭ এপ্রিল ভোটের প্রচার থেকে অভিষেক হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ভোটের ফলাফল প্রকাশের আমি দেখব কে বাঁচাতে আসে। দিল্লির কেউ রক্ষা করতে পারবে না বলেও বলেছিলেন তিনি। এমন মন্তব্যের কারণে রাজীব সরকার নামে এক ব্যাক্তি অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন।

অবশ্য এর পরেই এই এফআইআরকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক (Abhishek Banerjee)। আদালতের তরফে তাঁকে রক্ষাকবচ দেওয়া হয়েছে। এসবের মাঝে ফের অস্বস্তি বাড়ল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। তাঁর বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের হল।

দেখুন অন্য খবর :

Latest News

ইরান-আমেরিকা সমঝোতা, খুলছে হরমুজ প্রণালী, কতটা সুবিধা হবে ভারতের?

ওয়েব ডেস্ক : প্রায় ১০৭ দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে শান্তিচুক্তিতে পৌঁছেছে আমেরিকা (America) ও ইরান (Iran)। সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে...

More Articles Like This