23 C
Kolkata

নবান্নে স্বাস্থ্যসাথী নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

Must Read

ওয়েব ডেস্ক : বুধবার সাংবাদিক বৈঠক করে স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) নিয়ে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যতদিন না এই প্রকল্পে এনরোল হচ্ছে ততদিন সাদারণ মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন তিনি। আর আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat) কার্ড কবে থেকে দেওয়া হবে? সেটাও জানিয়ে দিয়েছেন শুভেন্দু।

শুভেন্দু এদিন বলেছেন, আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat) পোর্টালে নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। জুলাই মাসে কার্ড দেওয়া যাবে বলে আশা প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ৮ তারিখ ভারতের সরকারের স্বাস্থ্য দফতরের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি। চলতি আর্থিক বর্ষের জন্য ৯৭৬ কোটি টাকা এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও খবর : জুনেই বিজেপি সরকারের রাজ্য বাজেট! বঙ্গবাসীকে কী কী উপহার দেবেন শুভেন্দু অধিকারী?

শুভেন্দু আরও বলেছেন, ‘যতক্ষণ না আয়ুষ্মান ভারতের প্রক্রিয়া শেষ হচ্ছে, স্বাস্থ্যসাথীর (Swasthya Sathi) সুযোগ থেকে কেউ বঞ্চিত হবেন না।’ আয়ুষ্মান ভারতে যেমন যেমন এনরোলমেন্ট করে কার্ড পাবেন, তাঁরা স্বাস্থ্যসাথী থেকে বেরিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু নিয়ে বিস্তর টানাপোড়েন ছিল রাজ্য-কেন্দ্রের মধ্যে। কেন্দ্রের ওই প্রকল্পের চেয়ে অধিক সুবিধা দিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী চালু করেছিলেন স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্প। এর আওতায় রাজ্যের সমস্ত পরিবারের মহিলাদের নামে এই কার্ড দেওয়া হয়। এই কার্ডে ৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পেয়ে থাকেন গ্রাহকরা। তবে বিজেপি সরকার আসার পর প্রশ্ন উঠছিল, এবার স্বাস্থ্যসাথী কার্ড আদৌ কার্যকর হবে কি না? তবে মুখ্যমন্ত্রী বুধবার জানিয়ে দিলেন, “আয়ুষ্মান ভারতের প্রক্রিয়া শেষ হচ্ছে, স্বাস্থ্যসাথীর সুযোগ থেকে কেউ বঞ্চিত হবেন না।”

দেখুন অন্য খবর :

Latest News

মন্দির নাকি পার্টি অফিস নির্মাণ? বচসা থেকে দ্বন্দ্ব, হুলুস্থুল কাণ্ড গঙ্গারামপুরে

দক্ষিণ দিনাজপুর: মন্দির নির্মাণ (Temple Building) না বিজেপির পার্টি অফিস (BJP Party Office) গড়ে তোলা হবে, তা নিয়ে বিজেপির...

More Articles Like This