36.5 C
Kolkata

সরকার বদলের পর কাটমানি ফেরতের দাবি! উত্তেজনা এলাকায়

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্যে সরকার পরিবর্তনের পর ফের কাটমানির টাকা ফেরতের দাবিতে সরব হলেন সাধারণ মানুষ। বুধবার ইসলামপুর (Islampur) থানার কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুড়ি বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছে। এই অভিযোগে অতীতেও একাধিকবার আন্দোলনে সামিল হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা।

আরও খবর : তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন কাকলি ঘোষ দস্তিদার

অভিযোগ, এর আগেও প্রশাসনের উপস্থিতিতে পঞ্চায়েত অফিসে বসেই কিছু মানুষের কাটমানির টাকা ফেরত দেওয়া হয়েছিল। কিন্তু এখনও বহু মানুষ তাঁদের টাকা ফেরত পাননি বলেই দাবি বিক্ষোভকারীদের। সেই কারণেই সরকার পরিবর্তনের পর নতুন করে আন্দোলনে নামেন তাঁরা। বুধবার পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। তাঁদের দাবি, অবিলম্বে সমস্ত কাটমানির টাকা ফেরত দিতে হবে ও পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।

বিক্ষোভের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ (Police)। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান নুড়ি বেগম। তাঁর দাবি, “আমি যদি দুর্নীতি করে কাটমানি নিয়ে থাকি, তাহলে তার প্রমাণ দিক। আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।”

দেখুন অন্য খবর :

Latest News

একে একে নিভিছে দেউটি, এবার মমতার হাত ছাড়ছেন সুদীপ?

নয়াদিল্লি: শতাব্দী রায়ের (Satabdi Roy) সঙ্গে দিল্লি গেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাহলে কি তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) হাত ছেড়ে...

More Articles Like This