36.5 C
Kolkata

জুনেই বিজেপি সরকারের রাজ্য বাজেট! বঙ্গবাসীকে কী কী উপহার দেবেন শুভেন্দু অধিকারী?

Must Read

কলকাতা: আগামী ১৮ জুন থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। আর ২২ জুন পেশ করা হবে রাজ্য বাজেট (WB State Budget 2026)। নিয়ম মেনেই রাজ্যপালের বাজেট ভাষণের মাধ্যমে শুরু হবে অধিবেশন। সেই প্রক্রিয়া চূড়ান্ত করতে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুকে রাজ্যপালের সঙ্গে আলোচনা সেরে নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

মঙ্গলবার বিধানসভায় এসে বাজেট অধিবেশনকে ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অধ্যক্ষের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বাজেট এবং বিজনেস অ্যাডভাইজরি কমিটি সংক্রান্ত নানা বিষয় নিয়েও কথা হয়েছে তাঁদের মধ্যে। বুধবার সকালেই রাজভবনে রাজ্যপালের সঙ্গে এ নিয়ে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকারও কথা। তাঁর সঙ্গেই অধ্যক্ষ রাজভবনে গিয়ে বাজেট অধিবেশন নিয়ে প্রাথমিক আলোচনা সারতে পারেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ‘নিষিদ্ধ’ সাইলেন্সর বাইকে স্টান্টবাজির দিন শেষ! পথনিরাপত্তার স্বার্থে ‘নো-টলারেন্স’ নীতি জেলা পুলিশের

সরকার গঠনের পর এটাই রাজ্যের প্রথম বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট। তাই স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে। মনে করা হচ্ছে, এই বাজেটেই একাধিক নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের রূপরেখা তুলে ধরতে পারে শুভেন্দু অধিকারীর সরকার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার প্রভাব সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিল তৎকালীন তৃণমূল সরকার। সেই বাজেটে যুবসাথীর মতো একাধিক জনমুখী প্রকল্পের ঘোষণা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে এখন রাজ্যের ক্ষমতায় নতুন সরকার। ফলে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে রাজ্যবাসীর জন্য কী কী ঘোষণা আসে, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা।

দেখুন আরও খবর:

Latest News

মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী আলিফা আহমেদ, পদ ছাড়লেন মালা রায়, তৃণমূলে ফের অস্বস্তি?

কলকাতা: রাজ্য তৃণমূল কংগ্রেসের (TMC) মহিলা সংগঠনের নেতৃত্বে বড় পরিবর্তন আনল শাসকদল। শুক্রবার রাতে দলীয় সূত্রে ঘোষণা করা হয়েছে,...

More Articles Like This