35 C
Kolkata

রাজ্যপালকে সম্প্রসারিত মন্ত্রিসভার তালিকা দিলেন মুখ্যমন্ত্রী! মন্ত্রী হচ্ছেন কারা?

Must Read

কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) রাজ্যপালের হাতে তুলে দিলেন মন্ত্রিসভার সম্প্রসারণের তালিকা।বুধবার লোক ভবনে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (Governor R N Ravi) সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসন্ন বাজেট অধিবেশনের আগেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করার লক্ষ্যেই এই বৈঠককে ২৯ তারিখ অথবা জুন মাসের এক কি দুই তারিখ সম্প্রসারিত মন্ত্রী শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল আরএন রবি। তারপরের দিন অর্থাৎ তিন তারিখ দফতর বন্টন হতে পারে বলে সূত্র জানা যাচ্ছে। ঘোষিত সুচি অনুযায়ী ১৮ তারিখ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বর্ষাকালীন বিশেষ অধিবেশন। গত সরকার ভোট অন একাউন্ট পেশ করেছিল। সংশ্লিষ্ট অধিবেশনে সংক্ষিপ্ত বাজেট পেশ করবে নতুন সরকার।

বুধবার লোকভবনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে রাজ্যপাল আর এন রবির সঙ্গে প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট বৈঠক করেন তিনি। বৈঠকের বিষয়বস্তু নিয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে যে, খুব শীঘ্রই রাজ্যে বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ হতে চলেছে। চলতি সপ্তাহে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে। রাজ্যপাল তাদের শপথবাক্য পাঠ করাবেন। রাজনৈতিক মহলের অনুমান, গত ৯ মে রবীন্দ্রজয়ন্তীর দিন মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু। একই সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক এবং অশোক কীর্তনীয়া। তবে সেই সময় পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা সম্ভব হয়নি। এর পর থেকেই কবে মন্ত্রিসভার সম্প্রসারণ হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছিল।

আরও পড়ুন:তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন কাকলি ঘোষ দস্তিদার

মুখ্যমন্ত্রী হওয়ার পর লোকভবনে শুভেন্দুর এটাই প্রথম যাওয়া। যদিও প্রশাসনের তরফ থেকে একে নিছকই ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে দাবি করা হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই বৈঠক যথেষ্ঠ গুরুত্বপূর্ণ।২৮ তারিখ আবার দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ফলে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, বুধবারই কি রাজ্যপালের হাতে নতুন মন্ত্রিসভার চূড়ান্ত তালিকা তুলে দিলেন মুখ্যমন্ত্রী? বর্তমানে বিজেপির ২০৭ জন বিধায়ক থাকলেও প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন বিধায়কের সংখ্যা তুলনামূলক ভাবে কম।উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে প্রতিনিধিত্ব বাড়ানোর দিকেও নজর রাখা হচ্ছে বলে বিজেপি সূত্রে খবর। তাই মন্ত্রিসভা সম্প্রসারণের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে ধীরে এগোচ্ছে বিজেপি।

Latest News

বর্ষা এল দক্ষিণবঙ্গে, বজ্রবিদ্যুৎ-সহ ভারীবৃষ্টির পূর্বাভাস দক্ষিণ-উত্তরবঙ্গে

কলকাতা: উত্তরবঙ্গে আনুষ্ঠানিক ভাবে বর্ষা প্রবেশ (Monsoon Entry) করেছে অনেক আগে। এবার নির্ধারিত সময়ের আগে শুক্রবার বর্ষা প্রবেশ করেছে...

More Articles Like This