36.4 C
Kolkata

‘নিষিদ্ধ’ সাইলেন্সর বাইকে স্টান্টবাজির দিন শেষ! পথনিরাপত্তার স্বার্থে ‘নো-টলারেন্স’ নীতি জেলা পুলিশের

Must Read

বাঁকুড়া: বিকট আওয়াজ তুলে শহরের রাস্তায় বেপরোয়া বাইক দাপাদাপির (Reckless Bike Riding) বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল বাঁকুড়া জেলা পুলিশ (Bankura District Police)। এক্সটার্নাল সাইলেন্সার (Banned External Silencer) লাগিয়ে উচ্চ শব্দে বাইক চালানো এবং স্টান্টবাজি (Bike Stunt) রুখতে মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালানো হয় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়। পুলিশের এই অভিযানে আটক একাধিক বাইক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বাইপাস, উড়ালপুল সহ বাঁকুড়া শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় বিকট শব্দ করা সাইলেন্সার লাগিয়ে বেপরোয়া গতিতে বাইক চালাতেন এক শ্রেণির বাইকচালক। অভিযোগ, অনেক ক্ষেত্রেই চলত স্টান্টবাজি ও দাপাদাপিও। এতে সাধারণ মানুষ যেমন আতঙ্কিত হতেন, তেমনই বাড়ছিল দুর্ঘটনার আশঙ্কাও।

আরও পড়ুন: সেনসাসের কাজে বাধা দিলেই হবে জেল-জরিমানা! জনগণনা নিয়ে বিরাট নির্দেশ সরকারের

এই পরিস্থিতিতে মঙ্গলবার রাতে অভিযানে নামে বাঁকুড়া ট্রাফিক পুলিশ ও বাঁকুড়া সদর থানার পুলিশ। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নাকা চেকিং চালিয়ে এক্সটার্নাল সাইলেন্সার লাগানো বাইকগুলিকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযানে প্রায় ১০টি বাইক আটক করা হয়েছে। আটক বাইক চালকদের বিরুদ্ধে মোটর ভেহিক্যাল আইন অনুযায়ী জরিমানাও করা হয়েছে। পুলিশ আধিকারিকদের দাবি, শহরে শব্দ দূষণ ও বেপরোয়া বাইক চালানো রুখতেই এই অভিযান। আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।

দেখুন আরও খবর:

Latest News

জলাশয়ে পড়ল পিকআপ ভ্যান! মর্মান্তিক ঘটনা মহারাষ্ট্রে

ওয়েব ডেস্ক : মর্মান্তিক দুর্ঘটনা মহারাষ্ট্রে (Maharastra)। গভার জলে পড়ল তীর্থবোঝাই একটি পিকআপ ভ্যান। ঘটনায় অনেকে প্রাণ হারিয়েছেন বলে...

More Articles Like This