আদালত অবমাননার অভিযোগ, ৬ মাসের কারাদণ্ড হল বাইজুসের প্রতিষ্ঠাতার

Must Read

ওয়েব ডেস্ক : আদালত অবমাননার অভিযোগ। বাইজুসের (BYJU’S) প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রনকে (Byju Raveendran) কারাদণ্ড দিল সিঙ্গাপুরের (Singapore) আদালত। তাঁকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে খবর। বুধবার ব্লুমবার্গের তরফে এমনটা জানানো হয়েছে।

বাইজুসের (BYJU’S) সম্পত্তি মামলায় ২০২৪ সালে একাধিক নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু, তা লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। তার পরিপ্রেক্ষিতেই রবীন্দ্রনকে কারাদণ্ড দিল সিঙ্গাপুরের আদালত, সূত্রের খবর, বাইজুসের প্রতিষ্ঠাতাকে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছে আদালত (Court)।

আরও খবর : বাড়ি আছে, মানুষ নেই! পরিত্যক্ত ৯০ লক্ষ বাড়িতে ‘ভূতুড়ে শহর’ হয়ে উঠছে জাপান

এর পাশাপাশি রবীন্দ্রনকে ৯০ হাজার সিঙ্গাপুর ডলার দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া ‘বিয়ারার ইনভেস্টকো’ নামে যে সংস্থার মালিকানা তাঁর হাতে রয়েছে, সেই সংক্রান্ত নথিও জমা দিতে বলা হয়েছে। আদালতের এমন নির্দেশের পর বাইজু রবীন্দ্রন (Byju Raveendran) বলেছেন, আমি কোনও ধরণের অন্যায় কাজ কিরিনি।

উল্লেখ্য, বাইজুস (BYJU’S) এডুকেশন টেক সংস্থাটি তৈরি হয়েছিল ২০১৫ সালে। লেখাপড়ার ক্ষেত্রে নতুন দিশা খুলে দিয়েছিল সংস্থাটি। তবে ২০২২ সালে ব্যাপক ক্ষতির মুখে পড়ে এই সংস্থাটি। এই সংস্থার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগও উঠেছিল। সেই মামলা গিয়েছিল আদালত পর্যন্ত। এবার তেমনই এক মামলা বাইজুসের প্রতিষ্ঠাতাকে কারাদণ্ডের নির্দে দিল সিঙ্গাপুরের আদালত।

দেখুন অন্য খবর :

Latest News

অভিষেকের বাড়ির দেওয়ালে টয়লেট ভ্যানের ঘষা! চাকরি হারানো পুলিশকর্মীকে ফেরানোর নির্দেশ হাই কোর্টের

কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দেওয়ালে টয়লেট ভ্যানের ঘষা লাগার ঘটনায় চাকরি হারিয়েছিলেন এক পুলিশকর্মী। সেই চাকরি ফেরানোর...

More Articles Like This