এবার ইডির র‍্যাডারে পিনারাই বিজয়ন! কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে শুরু তল্লাশি

Must Read

ওয়েব ডেস্ক: এবার ইডির (ED) র‍্যাডারে কেরলের (Kerala) প্রাক্তন মুখ্যমন্ত্রী। পিনারাই বিজয়নের (Pinarayi Vijayan) বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। বুধবার সকালে ইডি আধিকারিকরা কেরলের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায়। সেই তালিকায় রয়েছে বিজয়নের ভাড়া বাড়িও। সূত্রের খবর, আর্থিক তছরুপ সংক্রান্ত একটি মামলার তদন্তে কেরলের মোট ১২টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির পাশাপাশি তল্লাশি চলছে কেরলের প্রাক্তন পর্যটনমন্ত্রী মহম্মদ রিয়াজের কোঝিকোড়ের বাড়িতেও।

যে মামলাকে কেন্দ্র করে এই অভিযান, তার সূত্রপাত ২০১৮-১৯ সালে। অভিযোগ ওঠে, বিজয়নের মেয়ে টি বীণার সংস্থা ‘এক্সালজিক সলিউশনস’-কে বেআইনি ভাবে ১.৭২ কোটি টাকা দেয় কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড বা সিএমআরএল নামের একটি বেসরকারি সংস্থা। অভিযোগ, ওই আইটি সংস্থা সিএমআরএল-কে কোনও পরিষেবাই দেয়নি, অথচ বিপুল অঙ্কের টাকা লেনদেন হয়েছে।

আরও পড়ুন: কবে চালু হবে অষ্টম বেতন কমিশন? কবে অ্যাকাউন্টে ঢুকবে টাকা? জেনে নিন

এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ইডি। পরে সিএমআরএল সংস্থা আদালতের দ্বারস্থ হয়ে ইডির অভিযোগ খারিজের আবেদন জানায়। তবে মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দেয় কেরল হাইকোর্ট (Kerala High Court)। আদালতের সেই সিদ্ধান্তের পরই বুধবার কেরল জুড়ে জোরদার তল্লাশি অভিযান শুরু করে ইডি।

উল্লেখ্য, ২০২৪ সালে এই আর্থিক তছরুপের অভিযোগে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট ধারায় মামলা দায়ের করেছিল ইডি। সেই সময় এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাপে পড়ে বিজয়ন সরকার। কংগ্রেস এবং বিজেপির তরফে বিজয়নের পদত্যাগের দাবিও তোলা হয়েছিল।

দেখুন আরও খবর:

Latest News

পুজোর আগে শহরের ভাঙাচোরা রাস্তা সারবে! বিশ্বকর্মা পুজোর পরেই জোরকদমে মেরামত

কলকাতা: পুজোর (Durga Puja 2026) আগে কলকাতার (Kolkata) ভাঙাচোরা রাস্তা নিয়ে স্বস্তির খবর। বিশ্বকর্মা পুজো মিটলেই শহরজুড়ে পিচ রাস্তা...

More Articles Like This