34 C
Kolkata

জেলায় জেলায় কালবৈশাখীর পূর্বাভাস, কবে ভিজবে কলকাতা?

Must Read

কলকাতা: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস (Rain Forecast) জারি হলেও কলকাতার আকাশে (Kolkata Weather) এখনও অনিশ্চয়তার মেঘ। মঙ্গলবারও শহরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা মূলত বিচ্ছিন্ন ও হালকা বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে কাঙ্ক্ষিত স্বস্তির বৃষ্টি আদৌ মিলবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে (Weather Update)।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের দ্বিতীয়ার্ধে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জেরেই শহরের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে জোরালো ঝড়বৃষ্টির ইঙ্গিত এখনও নেই।

আরও পড়ুন: তৃণমূলের আমলে স্কুল ইউনিফর্মেও দুর্নীতি, রিপোর্ট তলব মুখ্যমন্ত্রী শুভেন্দুর

এদিকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলছে না শহরবাসীর। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে বলে পূর্বাভাস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩০ ডিগ্রি। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। তবে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রিরও বেশি উপরে থাকায় ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা হয় নাগরিকদের।

অন্যদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল ও গাঙ্গেয় এলাকার একাধিক জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বজায় থাকবে বলে পূর্বাভাস। বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Latest News

শিলিগুড়ি করিডর ঘিরে বড় কৌশল! ‘ন্যাশনাল স্ট্র্যাটেজিক রিজিওন’ হতে পারে চিকেনস নেক

কলকাতা: উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার ‘চিকেনস নেক’ (Chicken's Neck) বা শিলিগুড়ি করিডর (Siliguri Corridor) ঘিরে কৌশলগত তৎপরতা বাড়াচ্ছে কেন্দ্র। চিন...

More Articles Like This