31 C
Kolkata

তৃণমূলের আমলে স্কুল ইউনিফর্মেও দুর্নীতি, রিপোর্ট তলব মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Must Read

কলকাতা: তৃণমূল সরকারের আমলে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। রাজ্যে পালাবদলের পর আরও একাধিক দুর্নীতির অভিযোগী উঠে এল। যা নিয়ে বিজেপি-সিপিএম একাধিকবার সরব হয়েছে। এবার স্কুল ইউনিফর্মেও দুর্নীতিতে (School Uniform Corruption) নাম জড়াল তৃণমূলের। রাজ্যের সরকারি স্কুলের ইউনিফর্মে নিম্নমানের কাপড় ব্যবহার হয়েছে!সেই বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিষয়ে রাজ্যের বস্ত্র ও অর্থ দফতরকে তীব্র ভর্ৎসনা করেছেন তিনি। শুধু তাই নয়, এই বিষয়ে রিপোর্টও তলব করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

স্কুল ইউনিফর্ম নয়, মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় সবুজসাথীর সাইকেল (Sabujsathi Cycle) থেকে স্কুলের জন্য ফুটবল কেনা নিয়ে পর্যন্ত যে ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’র অভিযোগ ছিলএবার রাজ্যের সরকারি স্কুলের ইউনিফর্মেও দুর্নীতির অভিযোগ উঠল। অভিযোগ রাজ্যের সরকারি স্কুলের ইউনিফর্মে নিম্নমানের কাপড় ব্যবহার হয়েছে।তৃণমূল আমলে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে সরকারের থেকে ইউনিফর্ম দেওয়ার কথা ঘোষণা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ওই পোশাক তৈরির দায়িত্ব বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীকে দিয়েছিলেন। অভিযোগ, বহু ক্ষেত্রেই পোশাকের মান নিয়ে প্রশ্ন উঠেছে। পড়ুয়াদের পোশাকের মাপ নিয়েও সমস্যা দেখা দেয় বহু স্কুলে। অনেক স্কুলে পোশাক সঠিক সময়ে পৌঁছয়নি। আজ, সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। সেখানে স্কুলের ইউনিফর্মেও দুর্নীতি প্রসঙ্গও উঠে আসে। সরকারি স্কুলের ইউনিফর্মে নিম্নমানের কাপড় ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। নির্ধারিত গুণমান যাচাই ছাড়াই কীভাবে ইউনিফর্ম সরবরাহ ও অর্থ প্রদান করা হয়েছে? সেই বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। এই বিষয়ে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: যে যাওয়ার চলে যেতে পারেন,কালীঘাটের বৈঠকে কাউন্সিলরদের বার্তা মমতার

Latest News

পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত, কিন্তু সম্মান গ্রহণে কেন এলেন না রোহিত?

ওয়েব ডেস্ক : সোমবার পদ্মসম্মানে ভূষিত হলেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদি...

More Articles Like This