35 C
Kolkata

মাথা কামিয়ে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে হাওড়ার ‘ডন’কে রাস্তায় ঘোরাল পুলিশ

Must Read

হাওড়া: মাথা কামিয়ে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে হাওড়ার ‘ডন’ আকাশকে রাস্তায় ঘোরাল পুলিশ।যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) রাজ্যের স্টাইলে চেনা ছবি এবার দেখা গেল হাওড়ার (Howrah) রাজপথে।যে ডনের নামে একসময় বাঘ-গরু এক ঘাটে জল খেত, সেই কুখ্যাত দুষ্কৃতী আকাশ সিংকে (Akash Singh) স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরিয়ে, দাড়ি-গোঁফ কামিয়ে রাস্তায় হাঁটাল হাওড়া সিটি পুলিশ (Howrah City Police)।

বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছেন। পুলিশের উপর কোনওরকম হামলা তিনি বরদাস্ত করবেন না বলে জানিয়ে দেন। এবার অ্যাকশন মোডে দেখা গেল পুলিশকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের শুরুর দিকেই হাওড়ার এই ‘ত্রাস’ আকাশ সিং ও তার শাগরেদ সূরজকে গ্রেফতার করেন গোয়েন্দারা। উত্তর হাওড়ায় আকাশ সিং ‘ডন’ হিসেবে পরিচিত। আকাশের বিরুদ্ধে অপরাধের খতিয়ান দীর্ঘ। সবথেকে বড় অভিযোগ ওঠে ২০২১ সালে।শুধু তাই নয়, ২০টিরও বেশি বোমা বাজি করা ও অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশ তাঁকে চলতি মাসের শুরুর দিকে গ্রেফতার করে। সমাজে সমস্ত অপরাধীদের প্রতি একটি কঠোর বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এদিন তাঁকে এভাবে মাথা ন্যাড়া করে গেঞ্জি ও আন্ডারওয়্যার পরিয়ে রাস্তায় ঘোরানো হল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ‘আমাদের হাতে সময় খুবই কম…’, শুভেন্দুর সঙ্গে দেখা করে চাকরিহারা শিক্ষকরা বললেন ‘আমরা আশ্বস্ত’

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ২০২১ ও তারপর বেশ কয়েকবার এলাকার একাধিক জায়গায় আকাশ হামলা চালিয়েছিলেন। এলাকা জুড়ে তোলাবাজি সিন্ডিকেট চালানো এবং একাধিক দুষ্কৃতী হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এলাকার প্রাক্তন এক শাসকদলের নেতার ছত্রছায়ায় থাকার কারণে দীর্ঘদিন সে অধরা ছিল বলে দাবি বিরোধীদের। পুলিশ তাঁকে চলতি মাসের শুরুর দিকে গ্রেফতার করে।রবিবার মালিপাঁচঘড়া ও গোলাবাড়ি থানার পুলিশ আকাশকে নিয়ে অপরাধের ঘটনাগুলির পুর্ননির্মাণ বা ‘ক্রাইম সিন রিকনস্ট্রাকশন’ করতে বের হয়। কিন্তু সবাইকে চমকে দিয়ে দেখা যায়, আকাশের পরনে নেই কোনও ভদ্রস্থ পোশাক। স্রেফ স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরা অবস্থায়, পুলিশ বেষ্টনীর মধ্যে কার্যত মাথা নিচু করে হাঁটছে সে। শুধু তাই নয়, তার চেনা দাড়ি-গোঁফও পরিষ্কার করে কামিয়ে দেওয়া হয়েছে।হাওড়ার পুলিশ অবশ্য একে রুটিন তদন্তের অংশ এবং ‘নিরাপত্তা জনিত কারণে’ হওয়া পরিস্থিতি বলে দাবি করছে।

Latest News

প্রেমে চমক, কর্মক্ষেত্রে চাপ! কেমন যাবে আপনার দিন?

ওয়েব ডেস্ক: আজ মঙ্গলবার। জ্যোতিষ (Astrology) মতে, চন্দ্রের অবস্থান ও বিশেষ যোগের প্রভাবে কিছু রাশির জীবনে আসতে পারে সুখবর,...

More Articles Like This