35 C
Kolkata

ভারতে আসছে আরও ১১৪টি রাফাল বিমান!

Must Read

ওয়েব ডেস্ক : আরও শক্তিশালী হতে চলেছে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। ভারতে আসতে চলেছে আরও রাফাল (Rafale) যুদ্ধ বিমান। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই বিমানগুলি কেনার জন্য ইতিমধ্যে লেটার অফ রিকোয়েস্ট (Letter Of Request) ফাইনাল করেছে নয়াদিল্লি। জানা যাচ্ছে, এটি আগামী সপ্তাহে পাঠানো হতে পারে ফ্রান্সে (France)।

সূত্রের খব, ১১৪টি রাফাল বিমানের মধ্যে ৯০টি তৈরি হবে ভারতেই (India)। তা যৌথভাবে তৈরি করবে ফ্রান্সের সংস্থা দাসোঁ এভিয়েশন এবং ভারতীয় একটি সংস্থা। আর বাকি ২৪টি রাফাল ফ্রান্স থেকেই তৈরি হয়ে দিল্লিতে আসবে।

আরও খবর : খাঁড়িতে ঝিনুক কুড়াতে গিয়েছিলেন অনেকে, হঠাৎ এল জোয়ার! মর্মান্তিক ঘটনা কর্নাটকে

এদিকে বলে রাখা দরকার, এই লেটার অব রিকোয়েস্ট হল, দুই দেশের সরকারের মধ্যে আলোচনার এক নথি। যা কোনও দেশ থেকে সমরাস্ত্র বা অস্ত্র সংক্রান্ত লেনদেনের বিষয়ে ব্যবহৃত হয়। এই নথিতে অস্ত্র সংক্রান্ত সমস্ত তথ্য থাকে।

এদিকে বিমানগুলির দাম, লজিস্টিক্স ও অন্যান্য তথ্য ভারতকে জানাবে ফ্রান্স (France)। তার পর লেটার অফ রিকোয়েস্ট পাঠাবে ভারত। এর পর দুই দেশের মধ্যে এ নিয়ে আলোচনা হওয়ার কথা। সূত্রের খবর, চলতি বছরেই এই চুক্তি সেরে ফেলার চেষ্টা করছে ভারত সরকার। সূত্রের খবর, শীঘ্রই ফ্রান্স সফরে যেতে পারেন ভারতের বায়ুসেনা প্রধান। জুন মাসে সেখানে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও।

দেখুন অন্য খবর :

Latest News

প্রেমে চমক, কর্মক্ষেত্রে চাপ! কেমন যাবে আপনার দিন?

ওয়েব ডেস্ক: আজ মঙ্গলবার। জ্যোতিষ (Astrology) মতে, চন্দ্রের অবস্থান ও বিশেষ যোগের প্রভাবে কিছু রাশির জীবনে আসতে পারে সুখবর,...

More Articles Like This