35 C
Kolkata

উত্তর ব্যারাকপুর পৌরসভায় বড় ধাক্কা, একযোগে ইস্তফা ১৫ কাউন্সিলরের

Must Read

ওয়েব ডেস্ক : বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল না হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপের আবহে বড়সড় অস্থিরতা তৈরি হল উত্তর ব্যারাকপুর পৌরসভায় (North Barrackpore Municipality)। একযোগে ইস্তফা (Resignation) দিলেন ১৫ জন কাউন্সিলর (Councilors)। শুধু তাই নয়, পদত্যাগ করেছেন পৌরপ্রধানও। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

২৩টি ওয়ার্ড নিয়ে গঠিত উত্তর ব্যারাকপুর পুরসভাতে (North Barrackpore Municipality) এর আগেই ৩ জন কাউন্সিলরের মৃত্যু হয়েছিল। তার মধ্যেই এত সংখ্যক জনপ্রতিনিধির একসঙ্গে ইস্তফা দেওয়ার কারণে কার্যত প্রশাসনিক সংকট তৈরি হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও খবর : নতুন সরকার স্বপ্ন ভেঙে দিয়েছে, এতদিন ভালোই ছিল, বলছেন ব্যবসায়ীরা

সূত্রের খবর, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে এলাকার খারাপ ফলাফলের দায় স্বীকার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পৌরপ্রধান জানিয়েছেন, উত্তর ব্যারাকপুর এলাকায় দলের ভরাডুবির পর পরিস্থিতির দায় নিয়েই তিনি পদত্যাগ করেছেন। তাঁর সঙ্গে ইস্তফা দিয়েছেন আরও ১৫ জন কাউন্সিলর (Councilors)।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীদের দাবি, দীর্ঘদিনের জনবিচ্ছিন্নতা, অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব এবং স্থানীয় স্তরে ক্ষোভের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও শাসকদলের একাংশের দাবি, সংগঠনকে নতুনভাবে সাজিয়ে তোলার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

ভারতে আসছে আরও ১১৪টি রাফাল বিমান!

ওয়েব ডেস্ক : আরও শক্তিশালী হতে চলেছে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। ভারতে আসতে চলেছে আরও রাফাল (Rafale) যুদ্ধ...

More Articles Like This