32 C
Kolkata

‘ডায়মন্ড হারবার মডেল’ নিয়ে তীব্র কটাক্ষ শুভেন্দুর, পাল্টা রিগিং অভিযোগ অভিষেকের

Must Read

কলকাতা: ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রের ভোটফল প্রকাশ (Falta election result 2026) হতেই রাজ্য রাজনীতিতে ফের তীব্র বিতর্ক। ১ লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছে বিজেপি (BJP) প্রার্থী। দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম। আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গির খান ৭ হাজার ৭৮৩ ভোট পেয়ে চতুর্থ স্থানে নেমে গিয়েছেন। এই ফলাফল ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা (Suvendu Adhikari attack TMC)।

ফলপ্রকাশের পরেই তৃণমূলের সাংগঠনিক মডেল নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডায়মন্ড হারবার মডেল’ বাস্তবে ব্যর্থতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল পরিণত হয়েছে তৃণমূলের হার-বার মডেলে।” পাশাপাশি তীব্র ভাষায় আক্রমণ শানিয়ে তিনি অভিষেককে রাজনৈতিক ভাবে নিশানা করেন।

আরও পড়ুন: ‘উপরওয়ালা সব দেখছে, বাংলাকে লুঠ করা হয়েছে,’ ফেসবুক লাইভে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

অন্যদিকে, ভোটের ফলপ্রকাশের পরই পাল্টা সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, নির্বাচন সুষ্ঠু হয়নি। ফলতার অন্তত ১ হাজার তৃণমূল কর্মী গত কয়েক দিনে ঘরছাড়া হয়েছেন বলেও দাবি করেন তিনি। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক।

রাজনৈতিক মহলের মতে, ফলতার এই ফলাফল শুধু একটি বিধানসভা কেন্দ্রের জয়-পরাজয় নয়, বরং ২০২৬ সালের পরবর্তী রাজনৈতিক সমীকরণের ইঙ্গিতও দিতে পারে। একদিকে বিজেপির ‘সোনার ফলতা’ গড়ার দাবি, অন্যদিকে তৃণমূলের ‘রিগিং’ অভিযোগ দুই শিবিরের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত রাজ্য রাজনীতি।

ডায়মন্ড হারবার মডেল নিয়ে আগেও বিতর্ক ছিল রাজনৈতিক মহলে। এই ফলের পর তা আরও জোরালো হল বলে মনে করছেন পর্যবেক্ষকরা। পাশাপাশি দলের অন্দরেও নেতৃত্ব ও সংগঠন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে সূত্রের খবর।

Latest News

শেষ হল বুমরার দুঃস্বপ্নের আইপিএল! গত ১১ বছর পর লজ্জার নজির বিশ্বসেরা পেসারের

ওয়েব ডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) জন্য এবারের আইপিএল (IPL 2026) মরসুম যেন দুঃস্বপ্নের মতো কেটেছে। একবারও ধারাবাহিক ছন্দে...

More Articles Like This