কলকাতা: অবৈধ অনুপ্রবেশকারীদের (Infiltrator) চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্যের বিজেপি সরকার। অনুপ্রবেশকারীদের রাখার জন্য এবার হোল্ডিং সেন্টার (Holding Centre Infiltrator) তৈরির নির্দেশ স্বরাষ্ট্র দফতরের। অনুপ্রবেশকারী ধৃত বাংলাদেশি ও রোহিঙ্গাদের রাখার জন্য হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে শাহের কেন্দ্রীয় মন্ত্রক। যারা এদেশে বেআইনিভাবে বসবাস করছেন তাঁদের রাখার জন্যও হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ।রাজ্যের সমস্ত জেলাশাসকদের নির্দেশ স্বরাষ্ট্র দফতরের। ‘যে সমস্ত বাংলাদেশি বা রোহিঙ্গাদের জেল থেকে ছাড়া হয়েছে তাদের সেখানে রাখা হবে।’
অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে ‘ডিটেক্ট, ডিলিটএবং ডিপোর্ট’ নীতি নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এই সংক্রান্ত আইন কার্যকর করার কথা জানিয়ে দিয়েছেন। বলা হয়েছে, সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের অন্তর্ভুক্ত নন যাঁরা, তাঁদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করা হবে। তাঁদের সরাসরি তুলে দেওয়া হবে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর হাতে। বিএসএফ তাঁদের সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানোর কাজ করবে। এবার অনুপ্রবেশকারী ধৃত বাংলাদেশি ও রোহিঙ্গাদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ স্বরাষ্ট্র দফতরে। বেআইনিভাবে বসবাসকারী বিদেশিদের রাখার জন্যও হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ। রাজ্যের সমস্ত জেলাশাসকদের নির্দেশ স্বরাষ্ট্র দফতরের। ‘যে সমস্ত বাংলাদেশি বা রোহিঙ্গাদের জেল থেকে ছাড়া হয়েছে তাদের সেখানে রাখা হবে।’
আরও পড়ুন: ‘পুষ্পা’হীন ভোটগণনা… এগিয়ে বিজেপি! ফলতায় দ্বিতীয় স্থানে সিপিএম, তৃণমূল চতুর্থ
সব জেলার জেলাশাসকদের এই নির্দেশিকা পাঠানো হয়েছে৷ সেখানে বলা হয়েছে, অবৈধ ভাবে এ দেশে বসবাস করার অভিযোগে যে বিদেশি নাগরিকরা ধরা পড়বেন অথবা জেল থেকে মুক্তি পাওয়া বিদেশি নাগরকিদের তাঁদের দেশে ফেরত পাঠানো অথবা এই হোল্ডিং সেন্টারগুলিতেই রাখা হবে৷ ২৩ মে ২০২৬ তারিখের ওই নির্দেশিকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইন মেনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি রাজ্যের ডিজি, আইজিপি, পুলিশ কমিশনারেট, এসপি এবং কলকাতার এফআরআরও-কে বিষয়টি জানানো হয়েছে।
