35 C
Kolkata

‘যমুনা ঢাকি’র নস্ট্যালজিয়া ফিরিয়ে গ্র্যান্ড কামব্যাক! চার বছর পর ফের একসঙ্গে রুবেল-শ্বেতা

Must Read

কলকাতা: টেলিভিশনের (Television) জনপ্রিয় জুটি রুবেল দাস (Rubel Das) ও শ্বেতা ভট্টাচার্যকে (Shweta Bhattacharya) আবার একসঙ্গে দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। অবশেষে সেই অপেক্ষার অবসান। প্রায় চার বছর পর ছোট পর্দায় ফিরছে ‘যমুনা ঢাকি’ (Yamuna Dhaki) জুটি। তবে নতুন কোনও ধারাবাহিকে নয়, একেবারে অন্য অবতারে দর্শকের সামনে হাজির হচ্ছেন তাঁরা।

২০২০ সালে শুরু হয়েছিল ‘যমুনা ঢাকি’। টানা দু’বছর সম্প্রচারিত সেই ধারাবাহিক শুধু দর্শকের মন জয় করেনি, রুবেল-শ্বেতার ব্যক্তিগত সম্পর্কেরও সাক্ষী থেকেছে। সেট থেকেই ঘনিষ্ঠতা, পরে প্রেম এবং শেষমেশ বিয়ে। রিল থেকে রিয়েল, তাঁদের সম্পর্ক বরাবরই চর্চার কেন্দ্রে। বিয়ের পর দু’জনকে আলাদা প্রজেক্টে দেখা গেলেও, একসঙ্গে পর্দায় ফেরার দাবি ছিল অনুরাগীদের দীর্ঘদিনের।

আরও পড়ুন: ২ খুদের স্বপ্ন, আসছে নতুন সিনেমা ‘দ্য সেকেন্ড উইশ’

এ বার সেই চাহিদাই পূরণ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এর হাত ধরে। বিশেষ উইকএন্ড এপিসোডে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে রুবেল ও শ্বেতাকে। অর্থাৎ, রচনা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় সাময়িক ভাবে দায়িত্ব সামলাবেন এই তারকা দম্পতি।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অনুষ্ঠানের প্রোমো। সেখানে জমজমাট মেজাজে ধরা দিয়েছেন রুবেল-শ্বেতা। বিশেষ এই পর্বে অতিথি হিসেবে থাকছেন গায়ক রূপঙ্কর বাগচী ও তাঁর স্ত্রী, ‘সা রে গা মা পা’ খ্যাত দেবজিৎ সাহা-বন্দনা সাহা, স্বাগতা বসু-জয় বসু এবং অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়-সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়।

শনিবার ও রবিবার বিকেল সাড়ে চারটেয় সম্প্রচারিত হবে ‘দিদি নম্বর ওয়ান’-এর এই বিশেষ পর্ব। আর সেই খবর সামনে আসতেই সমাজমাধ্যমে উচ্ছ্বাস অনুরাগীদের। ফের একবার ছোট পর্দায় রুবেল-শ্বেতার রসায়ন দেখতে মুখিয়ে দর্শক।

Latest News

দিল্লিকে হারালেই পাকা প্লে-অফের টিকিট! কেকেআরের সামনে কী অঙ্ক? দেখে নিন একনজরে

ওয়েব ডেস্ক: গ্রুপ পর্বের অন্তিম পর্যায়েও রুদ্ধশ্বাস লড়াই চলছে আইপিএলের (IPL 2026) মঞ্চে। শেষ ম্যাচের আগে অবধি কাটেনি প্লে-অফের...

More Articles Like This