31 C
Kolkata

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়া

Must Read

ওয়েব ডেস্ক : বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়া (Air India)। অবতরণের সময় ঘটে গেল ‘টেল স্ট্রাইক’। অর্থাৎ রানওয়েতে নামার সময় বিমানের পিছনের অংশ ঘষা খেল মাটিতে। তবে এর জেরে কোনও বড় ধরণের দুর্ঘটনা হয়নি। এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)।

জানা যাচ্ছে, দিল্লি থেকে বেঙ্গালুরুর (Delhi to bengaluru Flight) উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। বিমানটি যখন বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে যখন নামার চেষ্টা করে, তখন এই দুর্ঘটনা ঘটে বলে খবর। তবে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। এই ঘটনায় যাত্রী ও ক্রু’রা সুরক্ষিত রয়েছেন বলেই খবর।

আরও খবর : পহেলগাম হামলায় কীভাবে জড়িত পাকিস্তান? চার্জশিট পেশ করে বিস্ফোরক তথ্য দিল NIA

এয়ার ইন্ডিয়ার (Air India) তরফে এক আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে এই ঘটনা নিয়ে। আপাপতত বিমানটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জন্য বিমানটিকে সরানো হয়েছে। সঙ্গে জানানো হয়েছে, “সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পদ্ধতি অনুসারে ঘটনাটি তদন্ত করা হবে।”

বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এটি ‘ওয়েক টার্বুলেন্স’-এর কারণে ঘটে থাকতে পারে। ওই বিমানের উড়ান আপাতত বাতিল করা হয়েছে। এই ঘটনা নিয়ে এয়ার ইন্ডিয়ার (Air India) তরফে জানানো হয়েছে, এমন ঘটনার জন্য তারা দুঃখিত। যাত্রী ও কর্মীদের নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানানো হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

কলকাতার গুরুত্বপূর্ণ এলাকায় এবার ‘ফ্রি পার্কিং’! তোলাবাজির বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুভেন্দু সরকারের

কলকাতা: বঙ্গে বিজেপি (BJP) সরকার গঠনের পর থেকেই একের পর এক প্রশাসনিক নির্দেশ জারি হচ্ছে রাজ্যে। তার মধ্যেই এবার...

More Articles Like This