স্ত্রী করার মামলায় বেকসুর খালাস মহম্মদ শামি

Must Read

ওয়েব ডেস্ক : ঘরোয়া ক্রিকেট থেকে আইপিএল। সব জায়গাতেই দারুণ পারফর্ম করছেন মহম্মদ শামি (Mohammed Shami)। কিন্তু তা সত্বেও আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও ওয়ানডে দলে নেই এই অভিজ্ঞ পেসার। দলে জায়গা পাওয়া নিয়ে এখনও লড়া চালিয়ে যাচ্ছেন তিনি। এবার মাঠের বাইরে এক গুরুত্বপূর্ণ মামলায় স্বস্তি পেলেন ভারতের তারকা পেসার।

জানা যাচ্ছে, শামির বিরুদ্ধে একটি চেক বাউন্সের মামলা (Cheque bounce case) করেছিলেন স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan)। দীর্ঘ চার বছর ধরে এই মামলা চলছিল। তবে আলিপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই মামলায় বেকসুর খালাস করল শামিকে (Shami)। আদালতের তরফে জানানো হয়েছে, ভারতের তারকা পেসারের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা প্রমাণ করার জন্য কোনও তথ্য নেই।

আরও খবর : বৃষ্টিভেজা ইডেনে মুম্বই-বধ কলকাতার! প্লে-অফের দৌড়ে কতটা এগিয়ে KKR?

মূলত, ২০১৮ সালে হাসিন জাহান (Hasin Jahan) অভিযোগ করেছিলেন, সংসারের খরচের জন্য শামি তাঁকে দিয়েছিলেন ১ লক্ষ টাকা। তবে সেটি বাউন্স হয়ে যায়। এর পরেই তিনি দ্বারস্থ হয়েছিলেন আদালতে। এর পাশাপাশি, তারকা বোলার ও তার পরিবারের বিরুদ্ধেও একাধিক অভিযোগ করেছিলেন তিনি। সেই মামলায় বুধবার আদালতে হাজির হয়েছিলেন শামি।

এই রায় ঘোষণা পর তারকা পেসার জানান, আমি কোনও ভুল করিনি। আমাকে যা যা বলা হয়েছিল সেই মতো টাকা দিয়েছি। তবে সব কিছু মানুষের নিয়ন্ত্রণে থাকে না। মাঠে ও মাঠের বাইরে নিজের সাধ্য মতো সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে বলে রাখা দরকার, শামি ও হাসিন জাহানের মধ্যে খোরপোশ সংক্রান্ত আইনি লড়াই এখনও চলছে।

দেখুন অন্য খবর :

Latest News

পুজোর মুখে বাড়তে চলেছে মদের দাম!

ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর (Durga Puja 2026) মরশুম শুরু হওয়ার আগেই রাজ্যে মদের দামের (Liquor Price) দাম বদলাতে চলেছে।...

More Articles Like This