‘তৃণমূলেরর কথায় নাচানাচি করলে পার্টি ব্যবস্থা নেবে,’ বিজেপি নেত্রীর ফতোয়ায় সরগরম রাজনীতি

Must Read

জলপাইগুড়ি: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যে বঙ্গ বিজেপি (BJP) জানিয়ে দিয়েছে যে, অন্য দলের বেনোজলদের দলে নেওয়া হবে না। এবার এই প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করল উত্তরবঙ্গের পদ্ম শিবির। জলপাইগুড়ির (Jalpaiguri) বিজেপির জেলা নেত্রী পুনিতা লাকড়া ওরাও (Lakra Oraon Punita) সোশ্যাল মিডিয়ায় (Social Media) সাফ জানিয়ে দিয়েছেন যে, বানারহাট ব্লকের কোনও তৃণমূল নেতাকে বিজেপিতে নেওয়া হবে না। দরজা একেবারে বন্ধ।

তবে নেত্রীর আসল চমক ছিল পোস্টের পরের লাইনে। নেত্রীর কড়া কথা, ‘তৃণমূল নেতাদের কথায় নাচানাচি যে করবে, তাদের পক্ষেও পার্টি ব্যবস্থা নেবে’। মানে বুঝিয়ে দিলেন, দলে থেকে বিরোধী শিবিরের সুরে যারা পা মেলাবে, তাদের আর রেহাই নেই। এই ‘নাচানাচি’ বিয়েবাড়ির আসর নয়। এ হলো তৃণমূলের ইশারায় ওঠা-বসা, দলের ভেতরে থেকে তাদের হয়ে দালালি করা।

আরও পড়ুন: নির্বাচন ছাড়াই চলছিল নগর নিগমের প্রশাসক বোর্ড! পালাবদল হতেই বিরাট পদক্ষেপ আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদে

পুনিতার এই পোস্ট সামনে আসতেই সরগরম হয়েছে বানারহাটের রাজনীতি। চায়ের দোকান থেকে দলীয় কার্যালয়, সবখানে একটাই আলোচনা। কেউ বলছে, ঘরের ভেতরের লোকদের জন্যই এই বার্তা। কেউ বলছে, তৃণমূল থেকে বিজেপিতে আসার জন্যে যারা লাইনে, তাতে এবার জল ঢেলে দিলেন দিদি। কারা এই ‘নাচানাচি’ করে, তাদের নাম অবশ্য বলেননি পুনিতা। তবে বুঝিয়ে দিয়েছেন, ‘ব্যবস্থা’র খাতা তৈরি হচ্ছে। আপাতত বানারহাটে রাজনৈতিক ‘নাচানাচি’র মঞ্চে তালা। শুধু পুনিতা দিদির পোস্টের ঝাঁজে সবাই সাবধান।

দেখুন আরও খবর:

Latest News

ফের ড্র ম্যান ইউয়ের, পাঁচ গোল দিল হালান্ডের ম্যান সিটি

ওয়েব ডেস্ক: নাগাড়ে খারাপ পারফরম্যান্স চলছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Man Utd)। রবিবার প্রিমিয়ার লিগে (Premier League) ফুলহ্যামের বিরুদ্ধে ১-১ ড্র...

More Articles Like This