27.1 C
Kolkata

আগামী মাসেই মোদি-ট্রাম্প বৈঠক!

Must Read

ওয়েব ডেস্ক : ইরান (Iran) যুদ্ধের প্রভাব পড়েছে গোটা বিশ্বে। বন্ধ রয়েছে হরমুজ প্রণালী (Strait of Hormuz)। ভারতেও (India) এই প্রভাব পড়েছে। সূত্রের খবর, এর মাঝে ফ্রান্সে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বর্তমান পরিস্থিতির মধ্যে এই বৈঠকের দিকে তাকিয়ে গোটা বিশ্ব।

আগামী মাসে হবে জি-৭ সম্মেলন (G-7 summit)। ১৫ থেকে ১৭ জুন চলবে এই সম্মেলন। এটি হবে ফ্রান্সে (France)। সূত্রের খবর, সেখানেই মোদি-ট্রাম্পের বৈঠক হতে পারে। আর এই বৈঠক হলে গত দেড় বছরের মধ্যে মুখোমুখি বসবে দুই রাষ্ট্রনেতা। এর আগে শেষবার ২০২৫ সালে হোয়াইট হাউসে বৈঠক করেছিলেন মোদি ও ট্রাম্প। মূলত, ভারত জি৭-এর স্থায়ী সদস্য নয়। তবে বিশেষ আমন্ত্রিত দেশ হিসেবে এই সম্মেলনে অংশগ্রহণ করে ভারত। এই আমন্ত্রণ জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

আরও খবর : ‘বন্ধু’ মোদিকে স্বাগত ইতালির প্রধানমন্ত্রীর, ছবি পোস্ট করে দিলেন বিশেষ বার্তা

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পছ হল হরমুজ প্রণালী (Strait of Hormuz)। এই রাস্তা দিয়ে প্রায় ২০ থেকে ২২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রফতানি করা হয়। যা গোটা বিশ্বে সরবরাহ হওয়া তেলের এক পঞ্চমাংশ। এই রাস্তা দিয়েই প্রাকৃতিক গ্যাসও পৌঁছয় বিশ্ববাজারে।

এদিকে বিশ্বে চাপ বাড়াতে হরমুজ (Strait of Hormuz) রুদ্ধ করেছে ইরান (Iran)। মার্কিন রণতরীও ঘিরে রেখেছে এই রাস্তাকে। যার ফলে বিশ্বে তেল সরবরাহ বন্ধ রয়েছে। যার ফলে ভারত সহ বিশ্বের একাধিক দেশ জ্বালানি সংকটের মধ্যে পড়েছে। এসবের মধ্যে ট্রাম্প ও মোদির মধ্যে কী কথা হয় সে দিকেই তাকিয়ে গোটা দেশ।

দেখুন অন্য খবর :

Latest News

কলকাতায় ‘নারদ সম্মান’

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়: কলকাতার (Kolkata) শিশির মঞ্চে রবিবার বিশ্ব সংবাদ কেন্দ্র (দক্ষিণবঙ্গ)-এর উদ্যোগে অনুষ্ঠিত হল ‘নারদ জয়ন্তী ও নারদ সম্মান...

More Articles Like This