31.1 C
Kolkata

ডিভিসি কমিটিতে ফের প্রতিনিধি পাঠাচ্ছে রাজ্য, মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকের পর বড় সিদ্ধান্ত

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্যে সরকার বদলের পর ফের “দামোদর ভ্যালি রিভার রেগুলেশনস কমিটি”-তে (Damodar Valley Reservoir Regulation Committee) প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র নির্দেশেই এই পদক্ষেপ করা হচ্ছে।

মূলত, গত দু’বছর ধরে এই কমিটিতে কোনও প্রতিনিধি পাঠায়নি রাজ্য। পূর্বতন সরকারের আমলে ডিভিসির (DVC) তরফে আগাম না জানিয়ে জল ছাড়ার অভিযোগে ক্ষুব্ধ হয়ে রাজ্য সরকার এই কমিটি থেকে নিজেদের প্রতিনিধি প্রত্যাহার করে নিয়েছিল। সূত্রের খবর, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকেই ভবিষ্যতে সমন্বয় বজায় রেখে জল ছাড়ার বিষয়ে জোর দেওয়া হয়।

আরও খবর : জাতীয় শিক্ষানীতিতে যুক্ত হল পশ্চিমবঙ্গ

বৈঠকে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) নাকি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, “এবার থেকে ডিভিসি রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে জল ছাড়বে।” পাশাপাশি বিদ্যুৎ দফতর এবং সেচ দফতরের প্রতিনিধিদের ডিভিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কাজ করার নির্দেশও দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

প্রশাসনের একাংশের মতে, বর্ষার আগে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ডিভিসির জল ছাড়া নিয়ে অতীতে একাধিকবার রাজ্য ও ডিভিসির মধ্যে সংঘাত তৈরি হয়েছিল। এবার সেই পরিস্থিতি এড়াতেই সমন্বয়ের উপর জোর দিচ্ছে নতুন সরকার।

দেখুন অন্য খবর :

Latest News

এমবাপের পেনাল্টিতে রক্ষা ফ্রান্সের, দুর্দান্ত লড়াই করেও বিশ্বকাপ থেকে বিদায় প্যারাগুয়ের

ওয়েব ডেস্ক : বিশ্বকাপে (FIFA World Cup 2026) আরেকটি কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হল ফ্রান্সকে (France)। শুরু থেকেই শেষ...

More Articles Like This