35 C
Kolkata

‘হাউজ বিলংস টু অপজিশন’, বিধানসভার পয়লা অধিবেশনেই বিরাট বার্তা শুভেন্দু অধিকারীর

Must Read

কলকাতা: বিধানসভার (West Bengal Assembly) প্রথম অধিবেশনেই রাজ্যের সংসদীয় রাজনীতিতে নতুন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্রনাথ বসু (Rathindranath Basu) সর্বসম্মতভাবে বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, রাজ্যের সংসদীয় ব্যবস্থায় স্বচ্ছতা, গরিমা এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতেই বদ্ধপরিকর নতুন সরকার। ‘হাউজ বিলংস টু অপজিশন’ এই বার্তাতেই বিধানসভা চলবে বলে জানান মুখ্যমন্ত্রী।

এদিনের অধিবেশনে শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে, এখন থেকে বিধানসভার সমস্ত কার্যক্রম সাধারণ মানুষের জন্য লাইভ সম্প্রচার করা হবে। তাঁর কথায়, সংসদীয় গণতন্ত্রে স্বচ্ছতা বজায় রাখতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, বিএ কমিটির সিদ্ধান্ত মেনে বিরোধী দলও বিধানসভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনায় সহযোগিতা করবে।

আরও পড়ুন: ঘরছাড়াদের ফেরাবে বিজেপি! আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

এদিন পূর্বতন সরকারের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। তিনি বলেন, “বিরোধী দলনেতাকে ১১ মাস বিধানসভার বাইরে রেখে আমরা অধিবেশন চালাতে চাই না। কোনও সদস্যকে মারধর করে হাসপাতালে পাঠিয়ে বিধানসভা চালানোর সংস্কৃতিতে আমরা বিশ্বাসী নই।” একইসঙ্গে নবনিযুক্ত অধ্যক্ষের কাছে তাঁর আবেদন, বিরোধী সদস্যদের বক্তব্য রাখার জন্য পর্যাপ্ত সময় ও মর্যাদা নিশ্চিত করা হোক।

ভবিষ্যতের পরিকল্পনার দিকেও ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ডিলিমিটেশনের পর বিধানসভার আসন সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল। সেই পরিস্থিতিতে বর্তমান ভবনে সমস্ত বিধায়কদের জায়গা দেওয়া কঠিন হয়ে উঠবে। তাই অধ্যক্ষের নেতৃত্বে একটি আধুনিক ও বৃহত্তর বিধানসভা ভবন তৈরির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। সরকার সেই লক্ষ্যেই এগোবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

চতুর্থবারের বিধায়ক হিসেবে নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে নবনির্বাচিত সদস্যদের উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে গঠনমূলক আলোচনার মাধ্যমে বিধানসভার মর্যাদা রক্ষা করা সকলের দায়িত্ব। তাঁর বক্তব্যে স্পষ্ট, নতুন সরকার শুধু প্রশাসনিক ক্ষেত্রেই নয়, রাজ্যের সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সংস্কৃতি ও কাঠামোতেও পরিবর্তনের বার্তা দিতে চাইছে।

দেখুন আরও খবর:

Latest News

চার দশকের আনুগত্যের ‘পুরস্কার’ পেলাম, মুখ খুললেন কাকলি

কলকাতা: কাকলি ঘোষ দস্তিদারকে (Kakoli Ghosh Dastidar) সরিয়ে কল্যাণকেই ফের লোকসভার মুখ্যসচেতক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কালীঘাটে...

More Articles Like This