31 C
Kolkata

চন্দ্রনাথ খু/নে কত লক্ষ টাকার সুপারি? কতদিন আগে সুপারি? উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Must Read

ওয়েব ডেস্ক : গত ৬ মে মধ্যমগ্রামে (Madhyamgram) দুষ্কৃতিদের হাতে খুনে হয়েছিলেন মুখ্যমন্ত্রী শউভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath)। ভোটের ফলপ্রকাশের ঠিক পরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। এই ঘটনার তদন্তে ডিআইজি পদ মর্যাদার অফিসারের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করেছিল সিবিআই (CBI)। এবার এই খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য হাতে পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সূত্রের খবর, সক্ষাধিক টাকার বিনিময়ে এই খুনের সুপারি দেওয়া হয়েছিল দুষ্কৃতিদের। এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে সিবিআইয়ের (CBI)। এক মাস আগেই নাকি বিপুল টাকার বিনিময়ে এই হত্যার ছক কষা হয়েছিল। এই ঘটনায় বিহার থেকে তিন জনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। তাঁদেরকে জেরা করে এক ব্যাক্তির নাম উঠে এসেছে বলে খবর। ইতিমধ্যে সেই ব্যাক্তির সন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও খবর : আসানসোল মেয়রের দফতরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি ঘিরে বিতর্ক, কী জানালেন মেয়র?

এই হত্যা মামলায় এদিন বারাসাতে (Barasat) যান সিবিআইয়ের আধিকারিকরা। ১১ নম্বর থেকে ১২ নম্বর রেলগেট পর্যন্ত সরেজমিনে খতিয়ে দেখেন তাঁরা। পাশাপাশি বাড় ও দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সূত্রের খবর, বেশ কিছু সূত্র পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই কারণেই আজকে বারাসাতে যান তদন্তকারীরা।

উল্লেখ্য, চন্দ্রনাথের (Chandranath Rath) বাড়ি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে হলেও তিনি থাকতেন মধ্যমগ্রামের দোহাড়িয়ার কাছে। আর তাঁর ফ্লাটের অদূরেই তাঁকে গুলি করে হত্যা করা হয়। গাড়িতে সেই সময়ে চন্দ্রনাথের সঙ্গে তাঁর ড্রাইভারও ছিলেন। তিনিও গুলিবিদ্ধ হন। সেই ঘটনার তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কোনও নতুন তথ্য পেয়েছেন বলেই মনে করা হচ্ছে।

দেখুন অন্য খবর :

Latest News

বাবা মা পরিযায়ী শ্রমিক, অভাবকে সঙ্গী করে উচ্চ মাধ্যমিকে নবম পূর্ব বর্ধমানের সাগর মণ্ডল

পূর্ব বর্ধমান-  দারিদ্র্যকে (poverty) হার মানিয়ে উচ্চমাধ্যমিকে (High Secondary)  রাজ্যের নবম (9th)  সাগর (Sagar Mondal), জীবিকার তাগিদে এখন গুজরাটে হোটেল...

More Articles Like This