35 C
Kolkata

‘এটা পশ্চিমবঙ্গ, প্লিজ রাজ্যবাসীকে বাঁচান’ বিচারপতির কাছে হাত জোড় করে বললেন মমতা

Must Read

কলকাতা: কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা মামলায় (Post Poll Violence Case) সওয়াল করতে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালেই প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে যান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপি সরকারের বিরুদ্ধে একযোগে সওয়াল বাম এবং তৃণমূলের! প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya)। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানি ছিল। সেই মামলায় সওয়াল করতেই এদিন সকালেই কালো শামলা পরে হাইকোর্টে পৌঁছে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন শুনানির শুরুতেই সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, “যেখানে যেখানে ভাঙচুড় হয়েছে, সেগুলি ঠিক করে দিতে হবে। আগের হাইকোর্টের এই সংক্রান্ত অর্ডার ফলো করতে হবে।”আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জোর সওয়াল, “তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আক্রমণ হয়েছে। ব্রুটালি এসল্ট করা হয়েছে সমর্থকদের। প্লিজ রাজ্যের মানুষের সেফটি এন্ড সিকিউরিটি সুনিশ্চিত করুন, বললেন মমতা। তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন দাবি রাজ্যের আইনজীবীর।ভোট পরবর্তী হিংসার দুটি মামলার শুনানি শেষ রায়দান স্থগিত।

বৃহস্পতিবার ভোট পরবর্তী অশান্তির একটি মামলার শুনানি ছিল হাইকোর্টে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র আইনজীবী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায় একটি জনস্বার্থ মামলা করেছেন। প্রধান বিচারপতি পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের এজলাসে ওই মামলার শুনানি হয় বৃহস্পতিবার সকালে। ভোট পরবর্তী হিংসার কথা উল্লেখ করে কল্যাণ বলেন, “আগের বারের থেকেও বেশি ভোট পরবর্তী সংঘর্ষ হচ্ছে। প্রশাসন কোনও নিরাপত্তা দিতে পারছে না।” ভোট পরবর্তী রাজনৈতিক হানাহানির তথ্য দেন কল্যাণ। ১০ জন খুন হয়েছেন, ১৫০-১৬০ পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বহু মানুষ আতঙ্কে বাড়ি ছাড়া হয়ে রয়েছেন বলে জানান। মহিলাদের ওপরেও প্রকাশ্যে হামলা চলছে বলে আদালতে কল্যাণ উল্লেখ করেন। তাঁর অভিযোগ, হগ মার্কেটে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) দাবি করেন, “আদালতের রায় ছাড়া, আইন না মেনে বুলডোজার অপারেশন চালানো যাবে না। আপাতত এটা অন্তর্বতী নির্দেশ দেওয়ায় হোক রাজ্য সরকারকে।” মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, “এটা পশ্চিমবঙ্গ, এটা উত্তরপ্রদেশ নয়। এখানে বুলডোজার চালানো যায় না।” ভোট পরবর্তী রাজনৈতিক হানাহানিতে জখমের ছবি দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘুরা যে আক্রান্ত হচ্ছেন, তা উল্লেখ করেন।

আরও পড়ুন: আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা

পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে মমতা উল্লেখ করেন, “আমি দশ জনের নাম দিচ্ছি, যাঁরা মারা গিয়েছেন।”ভোটের পরে শিশু, নারী, মুসলিম কাউকে রেয়াত করা হচ্ছে না। বিবাহিত মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। প্রতিদিন এই সব অভিযোগ আসছে। ঘর, বাড়ি লুট করছে, আগুন জ্বালাচ্ছে। পুলিশ কোনও পদক্ষেপ করছে না। আদালতের অনুমতি পেলে এই অভিযোগগুলি অতিরিক্ত হলফনামায় উল্লেখ করব। রাজ্যের মানুষকে বাঁচান। এটা কোনও বুলডোজার রাজ্য নয়। এটা পশ্চিমবঙ্গ, প্লিজ রাজ্যবাসীকে বাঁচান।” “আমরা এখানে আলোচনা করতে চাই না। পুলিশকে নির্দেশ দিন। পুলিশ FIR নিচ্ছে না। আমার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। ধর্ষণ, খুনের হুমকি দেওয়া হয়েছে।” তিনি আদালতে সওয়াল করেন, “মানুষ আতঙ্কে অফিস যেতে পারছে না। আমাকে বাড়ি থেকে বেরিয়ে পুলিশের কাছে যেতে দেওয়া হচ্ছে না।বিচারপতি পার্থ সারথী সেন তখন জানতে চান, “এগুলি হলফনামায় উল্লেখ করেছেন?” মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “হ্যাঁ করা হয়েছে। পুলিশ যেন FIR নেয়। মানুষকে নিরাপত্তা দেয়।”

এদিন সওয়ালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর লাইসেন্স নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। বিচারপতিবিল্লদ্বল ভট্টাচার্য বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন তিনি 1985 সালে বার কাউন্সিলের এনরোলমেন্ট করেছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে তার লাইসেন্স জমা করতে হয়। এখন দেখতে হবে তিনি সেই লাইসেন্সটা বার কাউন্সিলের রিনিউ করেছেন কিনা। মুখ্যমন্ত্রী পদ চলে যাওয়ার পর যদি না করে থাকেন তাহলে তিনি এইভাবে আইনজীবী বেশে সওয়াল করতে পারেন না।

Latest News

পূর্ব বর্ধমানে বেআইনি পাথর ব্যবসার বিরুদ্ধে কড়া অভিযান,  ভাতারে আটক ২১টি ডাম্পার-লরি

বর্ধমান- পূর্ব বর্ধমানের (East Burdwan)  ভাতার এলাকায় (Bhatar Area) বেআইনি পাথর ব্যবসার বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল প্রশাসন। বৈধ কাগজপত্র...

More Articles Like This