31.7 C
Kolkata

দেবাংশুর নেতৃত্বে আইটি সেল ভেঙে দিল তৃণমূল! কেন এমন সিদ্ধান্ত?

Must Read

ওয়েব ডেস্ক : ছাব্বিশের নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের (TMC)। মাত্র ৮০টি আসন পেয়েছে ঘাসফুল শিবির। ফলে বাংলায় ১৫ বছরের শাসনের ইতি ঘটেছে। এই পরাজয়ের পর বড় পদক্ষেপ নিল তৃণমূল। দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya) নেতৃত্বে দলের আইটি সেল-এর কমিটি ভেঙে দিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তার বদলে তৈরি করা হল কোর কমিটি (Core Committee)।

জানা যাচ্ছে, আইটি সেলের (IT Cell) কমিটির বদলে গঠন করা হয়েছে ছয়জনের কোর কমিটি। এস আই আর-এ নির্বাচন কমিশনের কারচুপি, ভোটের গণনার দিন কারচুপির মতো সমস্ত অভিযোগকে সামনে রেখে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব জোর কদমে প্রচারে নামার নির্দেশ দিয়েছেন বলে খবর।

আরও খবর : বৈশাখের শেষ লগ্নে গরমের দাপট বাড়বে, সঙ্গে দুর্যোগের পূর্বাভাস

অভিযোগ, তৃণমূলের আইটি সেলের (TMC IT Cell) কর্মীদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ উঠেছে। এছাড়া অভিযোগ, তৃণমূল হারার পর আইটি সেলের সদস্যরা দল বিরোধী কথা বলতে শুরু করেন বলে অভিযোগ। ফলে সেলের সদস্যদের আচরণে এবার রাশ টানতে চাইছে তৃণমূল। এমনটাই খবর ঘাসফুল শিবির সূত্রে।

তৃণমূলের তরফে বার্তা দেওয়া হয়েছে, যা সমস্ত কর্মীরা দলের প্রতি অনুগত, তাদেরকে নিয়েই কাজ করতে চায় দল। তাই আইটি সেল-এর কমিটি ভেঙে দিয়ে কোর কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার কালীঘাটে নিজের বাড়িতেই বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এমনটা সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর।

দেখুন অন্য খবর :

Latest News

৭২ ঘণ্টা পর শেষ উদ্ধারকাজ, তারাতলার ধ্বংসস্তূপে পুলিশের কড়া পাহারা

ওয়েব ডেস্ক : তারাতলার (Taratala) নির্মীয়মাণ গুদাম ভেঙে ভয়াবহ দুর্ঘটনার প্রায় ৭২ ঘণ্টা পর শেষ হল উদ্ধার অভিযান। পুলিশ...

More Articles Like This