ঝাঁটা হাতে সাঁইথিয়ার রাস্তায় কৃষ্ণকান্ত সাহা, পরিষ্কার অভিযানে বিধায়ক

Must Read

বীরভূম (সাঁইথিয়া) – ঝাঁটা হাতে সাঁইথিয়ার (Sainthia) বিধায়ক কৃষ্ণকান্ত সাহা (MLA Krishna Kanta Saha) । সাঁইথিয়া বিধানসভা এলাকার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা-কে বুধবার সাঁইথিয়ার পালি মোড় এলাকায় ঝাঁটা হাতে দেখা গেল। এদিন তিনি দলীয় কর্মীদের নিয়ে পালি মোড়ের সবজি বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান।

বাজারে জমে থাকা ময়লা ঝাঁটা দিয়ে পরিষ্কার করেন বিধায়ক নিজেই। পরিষ্কার অভিযানের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ঝাঁটা বিলি করা হয়। স্থানীয় বাসিন্দারাও এই কর্মসূচিতে অংশ নেন।

বিধায়ক কৃষ্ণকান্ত সাহা জানান,  এলাকার পরিবেশ পরিষ্কার ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “নিজেদের এলাকাকে পরিষ্কার রাখা আমাদের সকলের দায়িত্ব। সেই বার্তাই মানুষের কাছে পৌঁছে দিতেই এই কর্মসূচি।”

আরও পড়ুন-  মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার বিধানসভায় শুভেন্দু অধিকারী, নিলেন বিধায়ক হিসেবে শপথ

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়ে বলেছেন প্রধামমন্ত্রীর স্বপ্ন পূরণে সবাই একযোগে কাজ করতে হবে। কথা কম কাজ বেশি এই বার্তাই দিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই মতো মন্ত্রিসভাও তাদের তৎপরতা বাড়িছেন। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এখনও কোনও ছুটি নয়। পূর্বতন সরকারের আমলে কাজ হয়নি। বহু কাজ অসম্পূর্ণ এবার সেই সমস্ত পেন্ডিং কাজ দ্রুত সম্পন্ন করতে হবে।

Latest News

গণেশ চতুর্থী ২০২৬ কবে? কলকাতায় পুজোর শুভ সময় জানুন, থাকল তিথি ও পুজোর নিয়ম

ওয়েব ডেস্ক : ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। হিন্দু বিশ্বাস অনুযায়ী, যে কোনও শুভ কাজ শুরুর আগে গণেশের...

More Articles Like This