31.6 C
Kolkata

বিরতি কাটিয়ে ধারাবাহিকে ফিরছেন আদৃত

Must Read

কলকাতা: দীর্ঘদিন ধরেই সিরিয়াল থেকে দূরে আদৃত রায় (Adrit Roy)। পারিজাতের সঙ্গে মিত্তি বাড়ি সিরিয়ালে আদৃতকে শেষবারের মতো পর্দায় দেখা গিয়েছিল। তারপর তাঁকে আর টেলিভিশনে দেখা যায়নি।অনেকেরই প্রশ্ন ছিল কবে দেখা যাবে আদৃতকে? দর্শকদের অপেক্ষার অবসান। আবারও ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেতা আদৃত রায়। কোন সিরিয়ালে দেখা যাবে?

টেলিভিশনের পরিচিত মুখ আদৃত রায়। বড়পর্দা থেকে তাঁর অবিনয় কেরিয়ার শুরু হলেও পরে তিনি ছোটপর্দাতেও নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন। মিঠাই’ সিরিয়ালের হাত ধরে আদৃতের করা সিদ্ধার্থ মোদকের চরিত্রটি ভীষণভাবে জনপ্রিয়তা লাভ করে। এখনও আদৃতকে সবাই মিঠাই চরিত্রের জন্য মনে রেখেছে। আদৃতকে শেষ দেখা গিয়েছিল ‘মিত্তির বাড়ি’ সিরিয়ালে। এরপর আর তাঁকে দেখা যায়নি। তবে কয়েক মাসের বিরতি কাটিয়ে অভিনেতা নাকি ফিরতে চলেছেন ছোটপর্দায়। জানা যাচ্ছে কথা ধারাবাহিকের প্রযোজনা সংস্থা স্টার জলসাতে নতুন সিরিয়াল আনতে চলেছে। আর সেই ধারাবাহিকেই নায়কের চরিত্রে দেখা যাবে আদৃতকে। তবে নায়িকা হিসাবে শোনা যাচ্ছে নতুন মুখকে নেওয়া হতে পারে। এখনও গোটা বিষয়টি প্রাথমিক স্তরে রয়েছে। তাই চ্যানেল অথবা নির্মাতাদের পক্ষ থেকে এখনও এই নিয়ে কিছুই জানা যায়নি।

আরও পড়ুন: ‘হামজা’র পর কোন পৌরাণিক গল্পে দেখা যাবে রণবীরকে?

Latest News

জমি জেহাদ থেকে ধর্মান্তকরণে নতুন আইন! ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক : ‘এক দেশ, এক প্রধান, এক বিধান, এক নিশান’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই আদর্শকে সামনে রেখেই পশ্চিমবঙ্গ (West...

More Articles Like This