36.1 C
Kolkata

দায়িত্ব নিয়ে আগামিকাল জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব মনোজ

Must Read

কলকাতা: রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal)। দায়িত্ব হাতে নেওয়ার পরেই প্রশাসনিক গতি আনতে চান নয়া মুখ্য সচিব মনোজআগরওয়াল। আগামিকাল মঙ্গলবার দুপুর ১২ টা থেকে সব দফতরে সচিবদের নিয়ে বৈঠক ডাকলে নয়া মুখ্যসচিব মনোজ কুমার আগারওয়াল। আগামিদিনে বিভিন্ন দফতর কিভাবে পরিচালনা হবে? তা নিয়ে আলোচনাসহবে বলে মনে করা হচ্ছে। নবান্নে হবে এই বৈঠক।

ছাব্বিশের ভোটে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর নেতৃত্বেই এবারের ভোটে হিংসার কোনও ঘটনা ঘটেনি। ভোট মিটতেই রাজ্যপাল আরএন রবি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে মুখ্যসচিব পদে নিয়োগ করছেন৷ এদিন নবান্নে মনোজ আগরওয়ালকে দেখা গিয়েছিল। শুভেন্দু অধিকারীর ক্যাবিনেট বৈঠক ছিল। সেই বৈঠকে মনোজ ছিলেন একদম তাঁর পাশেই বসে। তিনি কী এরপর রাজ্যের প্রশাসনিক মহলে কোনও দায়িত্ব পাচ্ছেন? সেই গুঞ্জন ওঠে। এদিন বিকেলের পরই ওই নির্দেশিকা আসে। দেখা যায়, মুখ্যসচিব পদে আসীন হয়েছেন মনোজ আগরওয়াল। এবার থেকে তিনি শুভেন্দু অধিকারীর অন্যতম সহকারী হিসেবে কাজ করবেন।

আরও পড়ুন: ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে যাতে কোনওরকম আপস নয়’

Latest News

আসছে ‘পিঞ্জর’, কলকাতায় প্রতীকী পাখি উড়িয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন

কলকাতা: আগামী ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে পরিচালক ড. রুদ্রজিৎ রায়ের ছবি ‘পিঞ্জর’ (Pinjar)। ছবির মুক্তির আগে কলকাতার...

More Articles Like This