36.1 C
Kolkata

রহমতপুর গ্রাম পঞ্চায়েতের তালা খুলল বিজেপি, ফের শুরু প্রশাসনিক কাজ

Must Read

নদিয়া: নদিয়ার (Nadia) করিমপুর ২ নম্বর ব্লকের (Karimpur 2) রহমতপুর গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক উত্তেজনার মাঝেই ফের স্বাভাবিক হল পঞ্চায়েতের কাজকর্ম। বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) ফল প্রকাশের পর পঞ্চায়েত অফিসে তালা লাগানোকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল। সোমবার বিজেপির মণ্ডল সভাপতির উদ্যোগে সেই তালা খোলা হয়।

অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপি কর্মী-সমর্থকেরা তৃণমূল পরিচালিত রহমতপুর গ্রাম পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেন। বিজেপির দাবি, পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে ফেলার আশঙ্কা থেকেই ক্ষোভের জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে আগামী সোমবার ফের মন্ত্রিসভার বৈঠক: শুভেন্দু

সোমবার সকালে পরিস্থিতি স্বাভাবিক করতে এগিয়ে আসেন বিজেপির করিমপুর ২ মণ্ডল সভাপতি নরোত্তম মণ্ডল। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে তিনি পঞ্চায়েত অফিসে পৌঁছে তালা খুলে দেন। এরপর থেকেই ফের নিয়মমাফিক পঞ্চায়েতের প্রশাসনিক কাজ শুরু হয়।

অফিস খোলার পর পঞ্চায়েত প্রধান ও কর্মীরা ভিতরে প্রবেশ করেন এবং দৈনন্দিন পরিষেবা চালু করেন। দীর্ঘ অচলাবস্থার পর পরিষেবা স্বাভাবিক হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

যদিও ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। বিজেপির অভিযোগ, পঞ্চায়েত পরিচালনায় একাধিক অনিয়ম হয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই দাবি করা হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।

Latest News

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা

কলকাতা: পশ্চিমবঙ্গে ফের সক্রিয় হয়েছে বর্ষা (Rain Forecast)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির...

More Articles Like This