‘দাদা মুখ্যমন্ত্রী হয়েছে, এবার দোষীরা শাস্তি পাবে’, আশায় নন্দীগ্রামের দেবব্রত মাইতির পরিবার

Must Read

ওয়েব ডেস্ক : ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর নন্দীগ্রামে (Nandigram) খুন হয়েছিলেন দেবব্রত মাইতি (Debabrata Maiti)। কেন্দ্যামারি গ্রাম পঞ্চায়েতের চিল্লগ্রামের বাসিন্দা দেবব্রতকে খুনের অভিযোগ উঠেছিল তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে বাংলায় রাজনৈতিক পালাবদলের পর এই ঘটনার পর প্রতিক্রিয়া দিল মৃতের পরিবার। পরিবারের দাবি, এবার প্রকৃত দোষীরা শাস্তি পাবে। বহু প্রতীক্ষিত বিচার মিলবে।

মূলত, প্রথমে এই ঘটনার তদন্ত করেছিল রাজ্য পুলিশ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআই-এর হাতে। তদন্ত চলাকালীন সিবিআই মোট ৪২ জনকে চিহ্নিত করে বলে জানা যায়। তাঁদের মধ্যে একাধিক অভিযুক্তকে জেরা করা হয়। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল। আদালতের নির্দেশে কিছু অভিযুক্তকে পূর্ব মেদিনীপুর জেলার বাইরেও থাকতে হয়েছিল।

আরও খবর : সেই ‘বুবাই’ আজ মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারীকে দেখতে গোটা কাঁথি উপচে পড়ল শান্তিকুঞ্জের সামনে

তবে পরিবারের অভিযোগ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর ধীরে ধীরে অভিযুক্তদের অনেকেই ফের নন্দীগ্রামে (Nandigram) ফিরে আসেন। সেই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরেই আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছিল তাঁদের।

এখন রাজনৈতিক পরিস্থিতি বদলানোর পর ফের আশাবাদী দেবব্রত মাইতির পরিবার। পরিবারের এক সদস্যের কথায়, “দাদা মুখ্যমন্ত্রী হয়েছে। এবার বাবার খুনিরা নিশ্চয়ই শাস্তি পাবে।” পরিবারের দাবি, এতদিন যে বিচার অধরাই ছিল, এবার খুনিরা উপযুক্ত শাস্তি পাবে এমনই আশায় বুক বাঁধছে দেবব্রত মাইতির পরিবার।

দেখুন অন্য খবর :

Latest News

জাপান ম্যাচ ও এশিয়ান গেমসের দল ঘোষণা করল ভারত

ওয়েব ডেস্ক: এশিয়ান গেমস এবং তার আগে জাপানের বিরুদ্ধে একটা টি২০ ম্যাচের দল ঘোষণা করল ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা...

More Articles Like This