33.5 C
Kolkata

কাটোয়ায় বাড়ি ফিরতে পারছেন না তৃণমূল কর্মীরা! অভিযোগ অস্বীকার বিজেপি বিধায়কের

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্যে সরকার গঠনের পর থেকেই বিভিন্ন জেলায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এরই মধ্যে কাটোয়ার (Katwa) চান্দুলি গ্রামে ৬৯ জন তৃণমূল কংগ্রেস কর্মী (TMC Workers) এলাকায় ফিরতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। যদিও সেই অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন কাটোয়ার নবনির্বাচিত বিজেপি (BJP) বিধায়ক কৃষ্ণ ঘোষ (Krishna Ghosh)।

এক সাক্ষাৎকারে বিজেপি (BJP) বিধায়ক দাবি করেন, বর্তমানে কাটোয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। বিরোধীদের উপর কোনও ধরনের হামলা চালানো হচ্ছে না। তাঁর কথায়, “মানুষ এখন শান্তিতে আছে। আমি এরকম কোনও খবর পাইনি। পুলিশের কাছেও এই ধরনের কোনও অভিযোগ নেই।” কৃষ্ণ ঘোষের দাবি, অতীতে বিভিন্ন নির্বাচনের পর বিজেপি কর্মীরাই ব্যাপক হিংসার শিকার হয়েছেন। তিনি অভিযোগ করেন, ২০১৬ থেকে ২০২৪ সালের বিভিন্ন ভোটপর্বে বিজেপি সমর্থকদের উপর হামলা, বোমাবাজি, মারধর এবং বাড়িঘর ভাঙচুর চালানো হয়েছিল। তাঁর বক্তব্য, “২০২৬ সালে বিজেপি ক্ষমতায় আসার পর আমরা বিরোধীদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি।”

আরও খবর : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাসভবন হবে ‘সৌজন্য’, আর কী কী সিদ্ধান্ত? দেখুন বড় খবর

চান্দুলি গ্রামে তৃণমূল (TMC) সমর্থকদের ঘরছাড়া হওয়ার অভিযোগ প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন, কেউ ঘরছাড়া নয়। যারা এলাকায় হামলা করেছিল, তারাই আতঙ্কে বাইরে রয়েছে। সত্যিই কেউ সমস্যায় থাকলে আমি নিজে তাঁদের বাড়ি পৌঁছে দেব।

প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ককেও কটাক্ষ করেন কৃষ্ণ ঘোষ। তাঁর দাবি, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে কাটোয়ায় “মাফিয়া রাজ” বন্ধ করার বার্তাও দেন তিনি। মন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে বিজেপি বিধায়ক জানান, বিষয়টি সম্পূর্ণ দলের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তিনি বলেন, “পার্টি যা সিদ্ধান্ত নেবে, সেটাই মেনে চলব। আমরা দলীয় কর্মী হিসেবে দলের নির্দেশ মেনেই কাজ করি।”

দেখুন অন্য খবর :

Latest News

যুদ্ধকালীন তৎপরতা চলছে উদ্ধারকাজ, ড্রোনের মাধ্যমে দেখা হচ্ছে পুরোটা

কলকাতা: তারাতলায় (Taratala) নির্মীয়মাণ গুদামের গুদামের ছাদ ধসে ভয়াবহ দুর্ঘটনা (Tragic Incident) ঘটে। ঢালাইয়ের কাজ চলাকালীন আচমকাই ছাদের একটি...

More Articles Like This