কলকাতা: মুখ্যমন্ত্রী পদে শপথের আগেই বড় হুঙ্কার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari New CM of West Bengal)। প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। নাম ঘোষণা হতেই, বিজেপির নব নির্বাচিত বিধায়কদের বৈঠকে নিজের বক্তব্য রাখলেন। বিজেপি সরকারে আমিত্ব থাকবে না বলে স্পষ্ট বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, ‘আমি নয়, আমরা…নীতিতে ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করবে।’ শুভেন্দুর কথায়, ‘প্রধানমন্ত্রী যে যে গ্যারান্টি দিয়েছেন, তা পালন করবে বিজেপি। আর জি কর মেডিক্যাল, সন্দেশখালিকাণ্ডে কমিশন তৈরি হবে। আমি নয়, রাজ্যে আমাদের সরকার হবে।যারা সরকারি টাকা নয়ছয় করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নব নির্বাচিত বিধায়কদের শুভেন্দু আশ্বাস, বাংলার মানুষের স্বপ্নপূরণ করার কাজ করবে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যা যা গ্যারান্টি দিয়েছেন, সব পূরণ করার কাজ করবে বিজেপি সরকার, আশ্বাস ভাবী মুখ্যমন্ত্রীর। ভোটের আগে চার্জশিট প্রকাশ করেছিল বিজেপি। তৃণমূল আমলে কী কী দুর্নীতি হয়েছে, তা নিয়ে ওই চার্জশিট প্রকাশ করেছিল বিজেপি।শুভেন্দু অধিকারী বলেন, ‘মহিলাদের উপর যা যা অত্যাচারের ঘটনা ঘটেছে, সব ঘটনার তদন্তের জন্য কমিশন বসবে। যত দুর্নীতি হয়েছে তার তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে কমিশন বসানো হবে। দোষীদের শাস্তি দেওয়া হবে।’পশ্চিমবঙ্গকে নতুন করে নির্মাণের ডাক দিয়েছেন তিনি। কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করে বাংলার মানুষের প্রত্যাশা পূরণের কাজ করবে বলে আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী।তিনি বলেন, ‘আমি নয়, আমরা…নীতিতে ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করবে।এদিন তাঁর কথায়, বারবার উঠে এল একটাই শব্দবন্ধ, ‘আমরা’। দায়িত্ব নেওয়ার আগেই ‘আমি’ নয়, ‘আমরা’তেই জোর দিলেন শুভেন্দু। এই জয়ের কৃতিত্ব ‘দলের জন্য প্রাণপাত করা প্রত্যেক বিজেপি কর্মী’কে দিলেন শুভেন্দু।
আরও পড়ুন: ‘পশ্চিমবঙ্গবাসীর বিশ্বাস যেন না ভাঙে,’ বিজেপি নেতাদের দায়িত্ব মনে করিয়ে দিলেন অমিত শাহ
