ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য! একে অপরকে দুষছে আমেরিকা-ইরান

Must Read

ওয়েব ডেস্ক : গত ৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল আমেরিকা (America) ও ইরানের (Iran) মধ্যে। কিন্তু তার পরেও দুই দেশের মধ্যে সংঘর্ষ জারি ছিল। এর পরেও সংঘাত থামার প্রস্তাব বিবেচিত হচ্ছিল। কিন্তু সেই প্রস্তাব গৃহিত হওয়ার আগে ফের একবার কেঁপে উঠল মধ্যপ্রাচ্য (Middle East)।

এদিক থেকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের তরফে জানানো হয়েছে, ওয়াশিংটন আর উত্তেজনা বাড়াতে চায় না। তারা শুধু ইরানের হামলার জবাব দিয়েছে। তবে ইরানের তরফে দাবি করা হয়েছে, আমেরিকা তাদের আসামরিক এলাকাগুলিতে আক্রমণ করেছে। এমনকি হরমুজপ্রণালীতে দু’টি জাহাজ লক্ষ্য করে গুলিও চালিয়েছে তারা। তবে হোয়াইট হউসের দাবি, হরমুজে যাতায়াতকারী যুদ্ধজাহাজগুলোর ওপর সামরিক ঘাঁটিগুলি থেকে হামলা করা হয়েছে।

আরও খবর : চীনের হুনানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ২১ জনের মৃত্যু

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দাবি করেছেন, মার্কিন সেনা শুধু ইরানের হামলা প্রতিহত করেছে। পাশাপাশি এই ধরণের হামলার করার উপর সতর্ক করেছেন তিনি। পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, ইরান যদি দ্রুত চুক্তি স্বাক্ষর না করে তাহলে, আরও কঠোর হামলা চালানো হবে।

অন্যদিকে উপগ্রহ ছবিতে প্রকাশিত হয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাঘাঁটির বিপুল ক্ষতি হয়েছে। আর এই তথ্য চেপে রেখেছেন বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াশিংটন পোস্ট’। তথ্য বলছে, মধ্যপ্রাচ্যের ১৫টি সেনাঘাঁটির ২২৮টি নির্মাণের অংশ ভাঙা হয়েছে মধ্যপ্রাচ্যে।

দেখুন অন্য খবর :

Latest News

বসছে আস্ত পাহাড়, গলগলিয়ে নামছে কাদা-পাথর! সিকিমে ভয়াবহ হড়পা বানের আশঙ্কা, সরানো হল ৩৮ পরিবার

ওয়েব ডেস্ক: একটানা বৃষ্টিতে ফের ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা পাহাড়ে। পশ্চিম সিকিমের গিয়ালশিং জেলার সিঙ্গলিথাম ও সংলগ্ন রিম্বি এলাকায় একের...

More Articles Like This