14.1 C
New York

দক্ষিণবঙ্গের ৬ জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা, আজ কেমন থাকবে আবহাওয়া?

Must Read

কলকাতা: মে মাসে সাধারণত তীব্র গরমে নাজেহাল থাকার কথা বাংলার। কিন্তু এ বছর ছবিটা একেবারেই উল্টো। রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহের মধ্যেই বদলে গিয়েছে প্রকৃতির মেজাজও (Kolkata Weather)। সকাল থেকেই মেঘলা আকাশ, দুপুর গড়াতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast)। শুক্রবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া প্রভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে (Weather Update)।

দক্ষিণবঙ্গে কোথায় সতর্কতা?

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আরও পড়ুন: রাত পোহালেই মাধ্যমিকের ফল প্রকাশ

আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ মধ্যপ্রদেশ থেকে ছত্তীসগঢ় হয়ে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং পূর্ব বিহার সংলগ্ন এলাকায় অবস্থানকারী ঘূর্ণাবর্তের জেরেই এই পরিস্থিতি। তার সঙ্গে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। ফলে আগামী কয়েক দিন ঝড়-বৃষ্টির দাপট অব্যাহত থাকার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গেও দুর্যোগের আশঙ্কা

উত্তরবঙ্গেও শুক্রবার স্বস্তি নেই। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়েও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতেও জারি হয়েছে হলুদ সতর্কতা।

শনিবার আরও বাড়বে বৃষ্টির দাপট

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ওই চার জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।

উত্তরবঙ্গেও শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Latest News

শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন বালি শিল্পী সুদর্শনের

ওয়েব ডেস্ক : ছাব্বিশের নির্বাচনে পশ্চিমবঙ্গে (West Bengal) বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি (BJP)। ২০৭টি আসন পেয়েছে তারা। এর...

More Articles Like This