33 C
Kolkata

পরাজয়ের পরই রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

Must Read

কলকাতা: বারাকপুরের পদ্ম ফোটা আটকাতে ব্যর্থ হয়েছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। নির্বাচনে পরাজয়ের পরই রাজনীতি ছাড়ার ঘোষণা করলেন রাজ চক্রবর্তী। একুশের বিধানসভা নির্বাচনে বারাকপুরে বিপুল ভোটে জয়ী হওয়া রাজ চক্রবর্তীও আসন ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। সংশ্লিষ্ট কেন্দ্রে তৃণমূলের এহেন ভরাডুবির পরই এবার দলের অন্দর থেকে বিক্ষোভের সুর উঠল বিদায়ী তারকা বিধায়কের বিরুদ্ধে। ৪ মে ২০২৬-এর নির্বাচনী ফলাফলে বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর কাছে পরাজয়ের পর, তীব্র বিক্ষোভ ও “চোর” স্লোগানের মুখে তিনি গণনাকেন্দ্র ছেড়ে চলে যান।পরিচালক রাজ চক্রবর্তী রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে পোস্ট করলেন।

রাজ চক্রবর্তী লেখেন, জীবনে যখনই কোনও দায়িত্ব পেয়েছি, নিষ্ঠা এবং সততার সঙ্গে পালন করেছি। চেষ্টা করেছি নিজের সবটুকু দেওয়ার। একজন পরিচালক হিসেবে সিনেমার মাধ্যমে মানুষকে সব সময় আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। কখনও জিতেছি, কখনও হেরেছি। ২০২১-এ আমার রাজনৈতিক জীবনে পদার্পণ। মানুষ আমাকে সুযোগ দিয়েছিলেন কাজ করার।পরবর্তী পাঁচ বছর ধরে সেভাবেই বিধায়কের দায়িত্ব পালন করার চেষ্টা করে গেছি। সে অধ্যায় শেষ হলো ২০২৬-এ। সঙ্গে শেষ হলো আমার রাজনৈতিক জীবনের পথচলা।বাংলার মানুষের মতামতে বাংলায় নতুন সরকার এসেছে। আগামী ৯ই মে, ২০২৬, তারা শপথ নেবেন। তাদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করবো, আপনাদের হাত ধরে পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে উন্নতির পথে। মানুষের সমস্ত সমস্যার সমাধান হবে।সবাই ভালো থাকুন।সুস্থ থাকুন।

আরও পড়ুন: পরিচালক, প্রযোজকেরা চাইছেন বদল আসুক ফেডারেশনের সভাপতিত্বে

Latest News

তৃণমূল জমানায় ছাড় পাওয়া সব নির্মাণ কাজ আপাতত বন্ধ, সব খতিয়ে দেখবে রাজ্য

কলকাতা: কলকাতায় তৃণমূল জমানায় ছাড় পাওয়া সব নির্মাণ খতিয়ে দেখবে রাজ্য, কাজ বন্ধ ৩১ জুলাই পর্যন্ত। বুধবার তারাতলার দুর্ঘটনাস্থলে...

More Articles Like This